রাশিয়ার ভবিষ্যৎ হুমকির মুখে: পুতিন

আপডেট : ২৪ জুন ২০২৩, ০৫:৪৫ পিএম

ওয়াগনার গ্রুপের বিদ্রোহকে ‘পিঠে ছুরি মারা’ অভিহিত করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘রাশিয়ার ভবিষ্যৎ হুমকির মুখে। কারও কারও উচ্চাকাঙ্ক্ষা তাদের গভীর রাষ্ট্রদ্রোহিতার দিকে নিয়ে যাচ্ছে।’

শনিবার রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের কথিত ‘বিদ্রোহী’ তৎপরতাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণে এ কথা বলেন পুতিন। খবর: বিবিসি।

ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিনের দিকে ইঙ্গিত করে একথা বললেও তার নাম উল্লেখ করেননি তিনি।

ভাষণে তিনি ওয়াগনার যোদ্ধাদের কোনো উল্লেখ না করে বলেছেন, রুশদের প্রতারণার মাধ্যমে অপরাধমূলক দুঃসাহসিক কাজে জড়ানো হয়েছে।

রাশিয়ার সমাজকে যারা বিভক্ত করছে তাদের ‘অনিবার্য শাস্তির’ বিষয়ে সতর্ক করেন তিনি। রাজধানী মস্কো ও অন্য বেশ কয়েকটি শহরে এখন সন্ত্রাসবিরোধী আইন জারি আছে বলে জানিয়েছেন তিনি।

রাশিয়াকে রক্ষার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, সংকট মোকাবেলার জন্য সব ‘প্রয়োজনীয় আদেশ এরই মধ্যে দেওয়া হয়েছে’।

তার এ কথার মাধ্যমেই সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণ শেষ হয়। ভাষণে তিনি একবারের জন্য প্রিগোজিনের নাম নেননি।

ওয়াগনারের ভাড়াটে যোদ্ধাদের কথা উল্লেখ করলেও রাশিয়ার হয়ে লড়াই করার জন্য শুধু তাদের প্রশংসা করেছেন।

ভাষণে পুতিন রাশিয়ার জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দেশটির সব বাহিনীগুলোকে সমন্বিতভাবে কাজ করতে বলেন আর যা হচ্ছে তা দেশের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ বলে মন্তব্য করেন।

ওয়াগনার গ্রুপ প্রধান প্রিগোজিনের রাশিয়ার সামরিক নেতৃত্বের পতন ঘটানোর ঘোষণা ও তৎপরতা শুরুর পর এই প্রথম কথা বললেন পুতিন।


একাত্তর/জো

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর