জেদ্দায় মার্কিন কনস্যুলেটে গোলাগুলিতে নিহত দুই

আপডেট : ২৯ জুন ২০২৩, ০১:১৩ পিএম

সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় মার্কিন কনস্যুলেটের বাইরে গোলাগুলিতে হামলাকারীসহ দুইজন নিহত হয়েছে। 

বুধবার যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের কর্মকর্তারা ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন, হামলার তদন্ত চলছে। 

নিহতদের মধ্যে একজন নেপালি নিরাপত্তারক্ষী ও অন্যজন হামলাকারী। তবে হামলাকারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। 

মক্কা পুলিশের একজন মুখপাত্র বলেছেন, একটি গাড়িতে থাকা ব্যক্তি জেদ্দা গভর্নরেটের আমেরিকান কনস্যুলেট ভবনের কাছে থামে এবং হাতে একটি আগ্নেয়াস্ত্র নিয়ে বেরিয়ে আসে।

সুতরাং নিরাপত্তা কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী তাকে মোকাবেলা করার উদ্যোগ নেয় এবং গুলি বিনিময়ের ফলে তার মৃত্যু হয়, বলেন তিনি।

রাষ্ট্রীয় সংবাদ আউটলেট সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) নিরাপত্তারক্ষীর মৃত্যুর খবর দিয়ে জানিয়েছে, তিনি কনস্যুলেটের ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থার অংশ ছিলেন।

মার্কিন পররাষ্ট্র দফতর পরে বলেছে, এ হামলায় কোনো মার্কিন নাগরিক আহত হয়নি। 

তবে তারা বলেছে, ঘটনার তদন্ত চলাকালীন মার্কিন দূতাবাস এবং কনস্যুলেট সৌদি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছে। 

আরও পড়ুন: ত্রিপুরায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুসহ সাতজন নিহত

লোহিত সাগরের তীরবর্তী এই বন্দর নগরীর মার্কিন কনস্যুলেট এর আগেও সহিংসতার শিকার হয়েছে। 

২০১৬ সালে কনস্যুলেটের কাছে একটি হাসপাতালের পার্কিং লটে আত্মঘাতী বোমা হামলায় হামলাকারীর মৃত্যু হয় ও আরও দুইজন আহত হয়। 


একাত্তর/এসজে

সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক নজিরবিহীন ও রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির প্রধান কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় সৌদি আরবের অভ্যন্তরীণ...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। এতে হুথিদের এই বর্বরোচিত...
সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও সামরিক স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ও রক্তক্ষয়ী হামলার ছবি-ভিডিও ধারণ করায় দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে একাধিক আমেরিকান নাগরিক...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর