ভারতে বাসে আগুন লেগে ২৫ জনের মৃত্যু

আপডেট : ০১ জুলাই ২০২৩, ০২:০৫ পিএম

ভারতের পশ্চিমাঞ্চলে এক্সপ্রেসওয়েতে একটি বাসে আগুন লেগে ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

পুলিশ জানায় শুক্রবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটেছে। খবর এএফপির।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বাবুরাও মহামুনি জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত ওই বাসটি পুনে শহরে যাওয়ার সময় মধ্যরাতের পর একটি খুঁটিতে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় এর ডিজেল ট্যাঙ্কে আগুন ধরে যায়।

তিনি বলেন, ‘বাসে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। এর পঁচিশ জন ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাই থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) পূর্বে মহারাষ্ট্র রাজ্যের এ দুর্ঘটনায় এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সুপার সুনীল কাদাসানের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, ‘এই মুহূর্তে অগ্রাধিকার হচ্ছে মরদেহ শনাক্ত করা এবং তাদের পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করায়।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, বাসটি আগুনে পুড়ে গেছে। এর বাকি অংশ উল্টে হাইওয়েতে পড়ে আছে।

এক পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, নিহতদের মধ্যে তিন শিশু ছাড়াও নারী রয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে বলেছেন, ‘বুলধানায় বিধ্বংসী বাস দুর্ঘটনায় গভীরভাবে দুঃখিত।’

টুইটে তিনি বলেন, ‘যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ও প্রার্থনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

আরও পড়ুন: এক লাখ ৫৯ হাজার হজযাত্রীকে ফেরত পাঠাচ্ছে সৌদি আরব

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে বলেছেন, তিনি দুর্ঘটনার জন্য ‘গভীর শোক’ অনুভব করেছেন। এছাড়া নিহতদের পরিবারকে পাঁচ লাখ রূপি করে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।


একাত্তর/আরএ

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর