কেনিয়ায় বাসে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় নিহত ৪৮

আপডেট : ০১ জুলাই ২০২৩, ০৭:২৭ পিএম

কেনিয়ার পশ্চিমাঞ্চলে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছেন। শুক্রবার রাতে ব্যস্ততম একটি বাস স্টেশনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দিলে ও পথচারীদের চাপা দিলে এমন হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কমান্ডার জিওফ্রে মায়েক জানান, কেরিচো অভিমুখী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়েকটি মিনিবাসের ওপর উঠে যায় এবং স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও ৩০ জন গুরুতর আহত হয়েছেন। 

এই পুলিশ কর্মকর্তা বলেন, এ দুর্ঘটনায় আরও ৩০ জন গুরুতর আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সংখ্যা আরও বেশি হতে পারে, তবে এখন পর্যন্ত ৩০ জনের বিষয়ে আমরা নিশ্চিত হতে পেরেছি। পরে আরও বিস্তারিত জানানো হবে। 

স্থানীয় টেলিভিশনগুলোর সম্প্রচারিত ফুটেজে কয়েকটি দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি দেখা গেছে। কেরিচোর গভর্নর এরিক মুতাই বলেন, আমি খুবই মর্মাহত। কেরিচোর জনগণের জন্য এটি শোকাবহ মুহূর্ত। প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি আমি সমবেদনা জানাচ্ছি।

রিফট ভ্যালির আঞ্চলিক পুলিশ কমান্ডার টম এমবোয়া ওদেরো বলেছেন, কেরিচোর দিকে যাত্রা করা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আটটি গাড়ি, বেশ কয়েকটি মোটরসাইকেল, রাস্তার পাশে থাকা হকারসহ উপস্থিত লোকজনকে চাপা দেয়।

কেনিয়া রেডক্রস বলছে, ট্রাকটি ছয়টিরও বেশি গাড়িকে ধাক্কা দেয় এবং পথচারীদের ওপর দিয়ে চলে যায়। স্থানীয় টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা গেছে, বেশ কয়েকটি মিনিবাসের ধ্বংসস্তূপ এবং উল্টে যাওয়া ট্রাকের মধ্য থেকে উদ্ধারকারী কর্মীরা আটকে পড়া লোকজনকে উদ্ধার করছেন। ভারী বর্ষণের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন: এবার ন্যাটোকে আল্টিমেটাম দিলেন জেলেনস্কি

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে কেনিয়া সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্ট অ্যান্ড সেফটি অথরিটির পরিসংখ্যান অনুসারে, গত বছর সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪,৬৯০ জন মারা গেছে।


একাত্তর/এসজে

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩০ জনেরও বেশি এখনও নিখোঁজ রয়েছেন। 
কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে কমপক্ষে ৩১ জন নিহত ও ১০৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির মানবাধিকার কমিশন।
কেনিয়ার রাজধানী নাইরোবিতে বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছে দেশটির পুলিশ। এ সময় একজন  বিক্ষোভকারকে রক্তাক্ত অবস্থায় নাইরোবীর রাস্তায় নিশ্চল অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। গণতন্ত্রপন্থী সমাবেশের...
কেনিয়ার মধ্যাঞ্চলে একটি বোর্ডিং স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর