কোরআনের পবিত্রতা রক্ষায় আইন চায় ওআইসি

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৫:৫২ পিএম

কোরআন শরিফের পবিত্রতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রয়োজনীয় আইন প্রণয়নের আহ্বান জানিয়েছে ৫৭টি মুসলিম দেশের জোট, অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন- ওআইসি। সেই সঙ্গে ধর্মীয় বিদ্বেষ বন্ধে আন্তর্জাতিক আইনের প্রয়োগও চেয়ে সংস্থাটি।

সৌদি আরবের উপকূলীয় শহর জেদ্দায় রোববার জরুরি বৈঠকে বসেছিল ওআইসি। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জোটের সেক্রেটারি জেনারেল হিসেইন ব্রাহিম বলেন, পশ্চিমা দেশগুলোতে ছড়িয়ে পড়তে থাকা ইসলামভীতি ও ধর্মীয় ঘৃণা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 

আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ওআইসি'র দাবি, কোরআনের পবিত্রতা রক্ষায় পশ্চিমা সব দেশকে প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে। সংস্থাটি বলেছে, ধর্মীয় বিদ্বেষ বন্ধ করতে আন্তর্জাতিক আইন ব্যবহার করা উচিত। নাহলে আগামী বড় ধরনের সংকট তৈরি হতে পারে। 

সংস্থাটির মহাসচিব হিসেন ব্রাহিম তাহা বলেন, আন্তর্জাতিক আইনের জরুরি প্রয়োগের বিষয়ে আমাদের অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুস্মারক পাঠাতে হবে। এতে স্পষ্টভাবে ধর্মীয় বিদ্বেষের কোনও সমর্থনকে নিষিদ্ধ করার কথা বলা থাকবে।

image

মহাসচিব বলেন, দুর্ভাগ্যবশত, শুভ উপলক্ষের প্রথম দিনে, যখন সারা বিশ্বের সব মুসলমান ঈদ উদযাপন করছিলেন, তখন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে পবিত্র কোরআনের একটি অনুলিপি অপমান করার একটি ঘৃণ্য কাজ করা হয়েছিল।

তিনি একটি সুস্পষ্ট বার্তা পাঠানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, পবিত্র কোরআনের অনুলিপিগুলোর অপমান এবং আমাদের সম্মানিত নবী মুহাম্মদকে অপমান করার কাজগুলোকে নিছক সাধারণ ইসলামোফোবিয়ার ঘটনা নয়।


একাত্তর/এআর

জি-৭ এর নেতারা সিরীয় সরকারের চলমান গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো নিয়ে আলোচনার জন্য ভার্চুয়াল বৈঠক করেছেন। এতে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার ‘আইনের শাসন’ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন।
আমেরিকার কংগ্রেসে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেয়া ভাষণের বিরোধিতা করেছেন বেশ ক’জন ডেমোক্র্যাটিক আইন প্রণেতা।
অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা ও যুদ্ধাপরাধ সংঘটিত করার দায়ে ইসরাইলের বিচার দাবি করেছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসিভুক্ত দেশগুলোর সংসদীয় ইউনিয়ন। গাজা উপত্যকায় চলমান ইসরাইলি আগ্রাসন ও বিদ্যমান...
কোরআন বা অন্যান্য যে কোন ধর্মীয় গ্রন্থ পোড়ানো কর্মকাণ্ড নিষিদ্ধ করে আইন পাস করেছে ডেনমার্ক। এই আইনে ডেনমার্কের পার্লামেন্ট ধর্মীয় গ্রন্থের প্রতি ‘অনুপযুক্ত আচরণ’ নিষিদ্ধ করা হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর