ইসরাইলি গণহত্যা বন্ধ না হলে মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ ঘটবে: ওআইসি

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৯:৪৮ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা ও যুদ্ধাপরাধ সংঘটিত করার দায়ে ইসরাইলের বিচার দাবি করেছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসিভুক্ত দেশগুলোর সংসদীয় ইউনিয়ন। গাজা উপত্যকায় চলমান ইসরাইলি আগ্রাসন ও বিদ্যমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নজিরবিহীন বিস্ফোরণ ঘটতে পারে বলেও সংগঠনটির পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

বুধবার ইরানের রাজধানী তেহরানে সংগঠনটির পঞ্চম জরুরি অধিবেশন শেষে চূড়ান্ত ঘোষণায় এই দাবি জানানো হয়। খবর পার্সটুডের। 

ওআইসির ঘোষণায় বলা হয়েছে, ইসরাইলকে অবশ্যই যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গাজার বেসামরিক জনগণের ওপর গণহত্যা চালানোর দায়ে বিচারের মুখোমুখি করতে হবে। 

এছাড়াও ইসরাইলের এই অপরাধযজ্ঞের বিরুদ্ধে নিন্দা জানানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানানো হয় এ ঘোষণায়। পাশাপাশি ইসরাইলের চলমান আগ্রাসন দ্রুত বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব পালন করতে হবে বলেও সতর্ক করা হয়েছে।

 ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসিভুক্ত দেশগুলোর সংসদীয় ইউনিয়ন।

গাজায় গণহত্যা বন্ধ না হলে মুসলিম বিশ্ব আর চুপ করে থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে সংস্থাটি। 

এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার যে পরিকল্পনা নিয়েছে ইসরাইল, তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ওআইসি। 

এর আগে গেলো বছরের ডিসেম্বর মাসে ইসরাইলি মন্ত্রী স্মোটরিচ বলেছিলেন, গাজার ২০ লাখ মানুষের মধ্যে যদি দুই লাখ রাখা হয় আর সবাইকে বহিষ্কার করা হয় তাহলে গাজা কখনো ইসরাইলের জন্য হুমকি হয়ে উঠবে না। এর একদিন পর আরেক মন্ত্রী বেন জাভির অতীতে গাজায় বসবাসরত ইহুদি নাগরিকদের আবার গাজায় ফেরার আহবান জানান।

এই দুই মন্ত্রীর এমন বক্তব্যের পরপরই বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। গাজার হামাস সরকার এই বক্তব্যকে অবাস্তব কল্পনা বলে উল্লেখ করেছে।

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর