রাশিয়ার হামলায় ইউক্রেনীয় লেখকের মৃত্যু

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৬:৫৭ পিএম

রাশিয়ার হামলায় পুরস্কার বিজয়ী ইউক্রেনীয় এক লেখিকা নিহত হয়েছেন। নিহত ওই লেখিকার নাম ভিক্টোরিয়া আমেলিনা।

সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা যায়।

৩৭ বছর বয়সী লেখিকা ভিক্টোরিয়া আমেলিনা ছিলেন যুদ্ধাপরাধ বিষয়ক একজন গবেষক। ইউক্রেনে রাশিয়ার হামলার তথ্য সংগ্রহের কাজ করছিলেন তিনি।

লেখকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইউক্রেন বলেছে, রুশ হামলায় আহত হওয়ার পর চিকিৎসকরা তার জীবন বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত ভিক্টোরিয়া আমেলিনার আঘাতটি বেশ মারাত্মক ছিল’

image

লেখক মানবাধিকার কর্মীরা এই হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন।

বিবিসি বলছে, মঙ্গলবার কলম্বিয়ার সাংবাদিক এবং লেখকদের একটি প্রতিনিধি দলের সাথে ক্রামতোর্স্ক শহরের রিয়া লাউঞ্জে খাবার খাচ্ছিলেন আমেলিনা। একপর্যায়ে সেখানে রুশ ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। হামলায় আহত হয়েছিলেন আরও ৬০ জন।

হামলার পর তাকে উদ্ধার করে দ্রুত ডিনিপ্রোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শুক্রবার আঘাতের কারণে তিনি মারা যান বলে পেন ইউক্রেন জানিয়েছে।

image

বিবিসি বলছে, অ্যামেলিনা ছিলেন ইউক্রেনের সবচেয়ে বিখ্যাত তরুণ লেখকদের একজন। তিনি গত বছর ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর পর যুদ্ধাপরাধ নথিভুক্ত করতে শুরু করেন। এছাড়া রাশিয়া-ইউক্রেন ফ্রন্টলাইনের কাছাকাছি এলাকার শিশুদের নিয়েও কাজ করা শুরু করেছিলেন তিনি।


একাত্তর/এআর


ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার, রুশ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে এই হামলা চালানো...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর