নিউজিল্যান্ডে কাঁচা বাজারে নিষিদ্ধ হলো প্লাস্টিক ব্যাগ

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৬:৫৭ পিএম

বিশ্বের প্রথম দেশ হিসেবে সুপারমার্কেটে প্লাস্টিক ব্যাগের ব্যবহারের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করলো নিউজিল্যান্ড। দেশটিতে সাধারণত ফল বা শাকসবজি বহনে ব্যবহৃত হতো এই ব্যাগ, যা এবার নিষিদ্ধ হলো।

শনিবার এই নিষেধাজ্ঞা কার্যকর করার ফলে দেশটিতে প্রায় সকল ধরণের প্লাস্টিক ব্যাগের ব্যবহার বন্ধ হলো। খবর বিবিসি'র।

২০১৯ সালে বাড়িতে পণ্য নেয়ার ক্ষেত্রে প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ হওয়ার পর এখন দেশটির বেশিরভাগ ক্রেতাই নিজস্ব ব্যাগ নিয়ে দোকানে আসেন।  

সাম্প্রতিক বছরগুলোতে অনেক দেশ প্লাস্টিকের ব্যাগের ওপর ফি বা নিষেধাজ্ঞা আরোপ করেছে।

দেশটির সহযোগী পরিবেশমন্ত্রী রাচেল ব্রুকিং বলেন, নিউজিল্যান্ড অত্যধিক বর্জ্য ও প্লাস্টিক বর্জ্য উৎপাদন করে। 

তিনি যোগ করেন, ২০১৯ সালে দেশটিতে মোটা ব্যাগের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে এক বিলিয়নেরও (১০০ কোটি) বেশি প্লাস্টিক ব্যাগের ব্যবহার রোধ করা গেছে। 

আরও পড়ুন: সংলাপে মার্কিন প্রতিনিধিদের ভুল ধারণা দূর হবে: মোমেন

ব্রুকিং আরও বলেন, আমরা চাই লোকেরা তাদের নিজস্ব ব্যাগ আনুক এবং সুপারমার্কেটগুলো এখন পুনরায় ব্যবহারযোগ্য পণ্যের ব্যাগ বিক্রি করছে। 

নতুন এ পদক্ষেপের ফলে বছরে ১৫০ মিলিয়ন (১৫ কোটি) প্লাস্টিক ব্যাগের ব্যবহার রোধ করা যাবে বলে আশা করছে নিউজিল্যান্ড সরকার।


একাত্তর/আরবিএস 

দক্ষিণ–পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলের দেশ নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬ দশমিক ৭। তাৎক্ষণিক কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 
বিভিন্ন দোকান থেকে পণ্য চুরির (শপ লিফটিং) অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের এক নারী পার্লামেন্ট সদস্য গোলরিজ ঘাহরামান। বর্তমানে এসব অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করছে পুলিশ।
করোনাকালে কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে গোটা বিশ্বের আলোচনায় থাকা নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন। নিজ দেশের নর্থ আইল্যান্ডে একেবারে ব্যক্তিগত...
সিগারেট নিষিদ্ধ করতে পারে যুক্তরাজ্য। এমন পদক্ষেপ নেয়ার কথা বিবেচনা করছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর