চুরির অপবাদে পদ ছাড়লেন কিউই সংসদ সদস্য

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১০:১০ পিএম

বিভিন্ন দোকান থেকে পণ্য চুরির (শপ লিফটিং) অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের এক নারী পার্লামেন্ট সদস্য। বর্তমানে এসব অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করছে পুলিশ।

মঙ্গলবার চুরির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর পদত্যাগ করেন কিউই পার্লামেন্ট সদস্য গোলরিজ ঘাহরামান (৪২)। দোকান থেকে চুরির বেশ কয়েকটি অভিযোগ ছিল তার বিরুদ্ধে। খবর রয়টার্স’র।

গোলরিজ ঘাহরামান নিউজিল্যান্ডের গ্রিন পার্টির নেতা। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি অকল্যান্ড ও ওয়েলিংটনের দুইটি কাপড়ের দোকান থেকে তিনবার চুরি করেছেন। বুটিকের একটি দোকান থেকে তার হ্যান্ডব্যাগ চুরির সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়।

এ ঘটনায় হতাশা ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন গোলরিজ ঘাহরামান। এমন কাজের জন্য কোনো অজুহাতও দিতে চান না তিনি।

বিবৃতিতে গোলরিজ বলেছেন, কাজের চাপের কারণে আমার চরিত্রের সম্পূর্ণ বাইরে এমন কাজ করেছি। এই আচরণ ব্যাখ্যা করার মতো নয়। চিকিৎসক দেখানোর পর বুঝতে পেরেছি আমি ভালো নেই।

তবে তার এই কাণ্ডে যারা কষ্ট পেয়েছেন, তাদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, তার ব্যবহার এমন ছিল, যা একজন জনপ্রতিনিধির কাছ থেকে কেউ আশা করে না।

জাতিসংঘের মানবাধিকার সংস্থার সাবেক এই আইনজীবী ২০১৭ সালে এমপি নির্বাচিত হন। এর মাধ্যমে প্রথম কোনো শরণার্থী হিসেবে নিউজিল্যান্ডের সরকারে যোগ দিয়েছিলেন তিনি।

গোলরিজ ঘাহরামান জন্ম হয়েছিল ইরানে। তিনি যখন খুব ছোট ছিলেন, তখন বাবা-মায়ের সঙ্গে নিউজিল্যান্ডে চলে আসেন। এরপর দেশটিতে শরণার্থী হিসেবে আশ্রয় পায় তার পরিবার। পরে তারা দেশটির নাগরিকত্বও পান। ২০১৭ সালে এমপি হয়ে ইতিহাস গড়েছিলেন তিনি।

 

একাত্তর/জো
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রস্তাবিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত লডাউনে চলে গেছে ভারতের...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক অবরোধ ও পাল্টা অবরোধের মুখে ইরানের তেল রপ্তানি কার্যত স্থবির হয়ে পড়ার মধ্যে পদত্যাগ করেছেন দেশটির তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ন্যাশনাল...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ ও সবচেয়ে বিশ্বস্ত সহযোগী হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এই চলতি মাসের শেষেই নিজের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। দুই সন্তানের জননী হিসেবে...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)।
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর