ফুকুশিমার বর্জ্যপানি সাগরে ফেলায় অনুমোদন জাতিসংঘের

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৪:০৪ পিএম

সুনামিতে বিধ্বস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বর্জ্যপানি সাগরে ফেললে পরিবেশের ওপর যে প্রভাব পড়বে তা খুবই ‘নগণ্য’ বলে উল্লেখ করে পরিকল্পনাটি অনুমোদন করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা।

বর্জ্যপানি সাগরে ফেলার পরিকল্পনায় সম্মতি জানিয়ে জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থা বলেছে, জাপানের এই পরিকল্পনা আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করে। খবর: বিবিসি।

ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে চুল্লি ঠাণ্ডা করতে ব্যবহৃত পানি জমা রাখার জায়গা ফুরিয়ে আসছে। এমন পরিস্থিতিতে এই বর্জ্যপানি সাগরে ফেলতে চাইছে জাপান। তবে এ জন্য কোনো সময়সূচি ঘোষণা করেনি। তাদের এই পরিকল্পনা বাস্তবায়নের আগে একটি নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত অনুমোদনের প্রয়োজনও রয়েছে।

এর আগে, টোকিও এই বর্জ্যপানি সাগরে ফেলার পরিকল্পনা করলে তার বিরোধিতা করেছিল বেইজিং ও সিউল।

২০১১ সালে ৯ মাত্রার ভূমিকম্পের ফলে হওয়া সুনামিতে ডুবে গিয়েছিল ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তিনটি চুল্লি। চেরনোবিলের পর এটিকে বিশ্বের সবচেয়ে খারাপ পারমাণবিক বিপর্যয় হিসেবে ধরা হয়।

আরও পড়ুন: আফগানিস্তানে বিউটি পার্লার নিষিদ্ধ ঘোষণা তালেবানের

তখন পারমাণবিক কেন্দ্রের আশপাশের অঞ্চল থেকে দেড় লাখেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছিল। পারমাণবিক কেন্দ্র পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য জাপান সরকারের ট্রিলিয়ন ইয়েন খরচ হয়েছে। পারমাণবিক কেন্দ্রটি তুলে নিতে কাজ শুরু হয়েছে। অপসারণ প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক দশক লাগতে পারে। 


একাত্তর/জো

অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর