আফগানিস্তানে বিউটি পার্লার নিষিদ্ধ ঘোষণা তালেবানের

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০২:৪০ পিএম

আফগানিস্তানে নারীদের বিউটি পার্লার নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির তালেবান শাসকরা।

তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার দেওয়া এক মৌখিক আদেশের কথা জানিয়ে স্থানীয় প্রশাসনকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে দেশটির নীতি-নৈতিকতা ও পাপ-পুণ্য বিষয়ক মন্ত্রণালয়। খবর: টোলোনিউজ।

মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আকিফ মাহাজার কাবুলভিত্তিক টেলিভিশন চ্যানেল টোলোনিউজকে জানান, রাজধানী কাবুলসহ সমগ্র আফগানিস্তানজুড়ে এ আদেশ কার্যকর করা হবে।

তিনি আরও জানান, এরই মধ্যে কাবুল পৌরসভাকে নারীদের বিউটি পার্লারগুলোর লাইসেন্স বাতিল করতে বলা হয়েছে।

এই নির্দেশনা অনুযায়ী এখন যেসব বিউটি পার্লারের কার্যক্রম চলছে, সেগুলো বন্ধ করতে হবে। নতুন করে লাইসেন্স দেওয়া বন্ধ থাকবে। বাতিল করা হবে আগের দেওয়া সব লাইসেন্সও।

আরও পড়ুন: হাইতির জন্য সহযোগিতার আহবান জাতিসংঘ প্রধানের

নতুন করে ক্ষমতায় আসার পর তালেবান প্রশাসন নারীদের ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপ করে চলেছে। এরই মধ্যে নারীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। পার্ক ও বিনোদনকেন্দ্রের দরজাও নারীদের জন্য বন্ধ করা হয়েছে। বন্ধ করা হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কার্যক্রম।


একাত্তর/জো

গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি এক উদ্বেগজনক...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর