শিনজো আবে হত্যার এক বছর, জাপানে স্মরণসভা

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৭:৩৮ পিএম

জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর নারাতে নির্বাচনী বক্তৃতা দেয়ার সময় সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যার এক বছর পূর্তি উপলক্ষে শনিবার একটি স্মরণসভার আয়োজন করা হয়।

এক প্রতিবেদনে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে জানায়, সকালে টোকিওর জোজোজি মন্দিরে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সেখানে আবের স্ত্রী ও অন্যান্য আত্মীয়স্বজনের পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।

এরপর বিকেলে মন্দিরটিতে স্থাপিত একটি অস্থায়ী মঞ্চে সাধারণ নাগরিকরা পুষ্পস্তবক অর্পণ করেন।

গেলো বছরের ৮ জুলাই জাপানের পশ্চিমাঞ্চলের নারা শহরে নির্বাচনী বক্তব্য দেওয়ার সময় পেছন থেকে গুলি করা হয় ৬৭ বছর বয়সী শিনজো আবেকে। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হলে, পরে সেখানেই তার মৃত্যু হয়।  

image


এ ঘটনায় পুলিশ ৪০ বছর বয়সী ইয়ামাগামি তেতসুয়াকে আটক করে। জাপানের আদলাতে তার বিচার চলছে। ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের মধ্যে এ বিষয়ে রায় ঘোষণা করবে আদালত।  

আরও পড়ুন: বেশিরভাগ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু রোগ

পুলিশের তথ্য মতে, ইয়ামাগামি জাপানের নৌ বাহিনী 'মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের' একজন সাবেক সদস্য ছিলেন। তিনি 'আবেকে নিয়ে অসন্তুষ্ট ছিলেন এবং এ কারণেই আবেকে হত্যা করতে চেয়েছিলেন'। 

জাপানে দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আবে। তিনি দেশটিতে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালে তিনি পদত্যাগ করেন। অসুস্থতার কারণে ক্ষমতা থেকে সরে দাঁড়ান তিনি।  


একাত্তর/আরবিএস  

অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর