ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ছয়

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১০:৪৫ এএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সেসনা বিজনেস জেট নামে একটি বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার ভোরে মুরিয়েটা শহরের ফ্রেঞ্চ ভ্যালি এয়ারপোর্টের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষের (এফএএ) বরাত দিয়ে সিএনএন এ তথ্য নিশ্চিত করে।

তবে, দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এবং এফএএ বিষয়টি তদন্ত করবে বলে জানা গেছে।

জানা যায় সেসনা বিজনেস জেট স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। এরপর সান দিয়েগো থেকে প্রায় ৬৫ মাইল উত্তরে তা বিধ্বস্ত হয়।

রিভারসাইড কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, বিমানটিতে থাকা ছয় আরোহীর সবাই ঘটনাস্থলেই মারা গেছেন। এটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় এবং আশপাশেও তা ছড়িয়ে পড়ে।

ক্যাল ফায়ারের এক টুইট বার্তায় জানানো হয়, একটি মাঠে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়। এতে প্রায় এক একর জমির গাছপালা ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।


সূত্র : সিএনএন


একাত্তর/এআর

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর