ইইউ-ন্যাটোকে যে শর্ত দিলেন এরদোয়ান

আপডেট : ১১ জুলাই ২০২৩, ০১:৪৯ পিএম

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হতে চায় তুরস্ক। ২০০৫ সালে এ নিয়ে সংলাপ শুরু হলেও আঙ্কারার সদস্যপদ নিয়ে এখনও একমত হয়ে পারেনিন ইইউ নেতারা। এমন পরিস্থিতিতে ইইউ ও ন্যাটো সামরিক জোটকে বিশেষ শর্ত দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।  

লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ন্যাটো শীর্ষ সম্মেলনের আগমুহূর্তে এরদোয়ান বলেন, তুরস্ক সুইডেনের ন্যাটো প্রার্থিতাকে সমর্থন করবে, যদি ইউরোপীয় ইউনিয়ন আঙ্কারার সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সদস্যপদ নিয়ে আবার আলোচনা শুরু করে।  

সোমবার দেশ ছাড়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, প্রথমে তুরস্কের ইইউ সদস্য হওয়ার দ্বার উন্মুক্ত করতে হবে, তারপর সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়ে এগোবে আঙ্কারা। 

রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও ফোনে একই কথা বলেছেন বলে জানান তিনি। খবর আল জাজিরার। 

image


এরদোয়ান বলেন, তুরস্ক ৫০ বছর ধরে ইইউর দরজায় অপেক্ষা করছে।

তিনি আরও বলেন, ন্যাটোর প্রায় সব সদস্যই ইইউ সদস্য। আমি এখন এই দেশগুলোর কথা বলছি, যারা তুরস্ককে ৫০ বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করতে বাধ্য করেছে। ভিলনিয়াসে আমি আবারও তাদের কথা বলবো।

প্রতিরক্ষা বিশ্লেষক প্যাট্রিক রুবি বলছেন, বাইডেনের নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের অনেক সদস্য তুরস্কের ওপর চাপ বাড়াচ্ছে।

এ বিষয়ে হোয়াইট হাউস তুরস্ককে সমর্থন দিলেও মূলত ইইউ ব্লকের ২৭টি দেশই শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। 

হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপাত্র বলেছেন, আমাদের ফোকাস সুইডেনের দিকে, যেটি ন্যাটো জোটে যোগ দিতে প্রস্তুত।

আরও পড়ুন: ভারতে স্কুলবাস-জিপের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ছয়

অন্যদিকে ইউরোপীয় কমিশনের একজন মুখপাত্র বলেছেন, ন্যাটো এবং ইইউ সদস্যপদ "পৃথক বিষয়" যা "সংযুক্ত করা যাবে না"।

ইইউ সদস্য হওয়ার জন্য ১৯৮৭ সালে প্রথমবারের মতো আবেদন করেছিল তুরস্ক। ১৯৯৯ সালে ইইউ প্রার্থী হিসবে সমর্থনও পেয়েছিল দেশটি। ২০০৫ সালে আনুষ্ঠানিকভাবে জোটের সঙ্গে সদস্যপদ পাওয়ার ব্যাপারে আলোচনা শুরু করে আঙ্কারা। কিন্তু ২০১৬ সালে তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের পর দেশটির মানবাধিকার পরিস্থিতি ও আইনের শাসনের অবনতির সমালোচনা করে সংলাপ স্থগিত করে ইইউ। 


একাত্তর/আরবিএস 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর