ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে ফ্রান্স

আপডেট : ১১ জুলাই ২০২৩, ০৯:৫৪ পিএম

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে সহযোগিতায় ইউক্রেনকে দূরপাল্লার স্কাল্প ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে ফ্রান্স।

মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই ঘোষণা দিয়েছেন। খবর: এএফপি।

ম্যাক্রোঁ জানান, ইউক্রেনীয় সেনাবাহিনীকে স্কাল্প নামের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে প্যারিস।

মঙ্গলবার ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দিতে লিথুয়ানিয়া পৌঁছেছেন ম্যাক্রোঁ। এ সম্মেলনেও মস্কোর আক্রমণের বিরুদ্ধে কিয়েভের লড়াই আলোচনায় প্রাধান্য পাবে।

ইতোমধ্যে এ ধরনের দূরপাল্লার স্টর্মশ্যাডো ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে সরবরাহ করেছে যুক্তরাজ্য।

ম্যাক্রো বলেছেন, এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর লক্ষ্য হলো যাতে করে ইউক্রেন রাশিয়ার প্রতিরক্ষা রেখার গভীর হামলা চালাতে পারে।

স্কাল্প বা স্টর্মশ্যাডো একটি অ্যাংলো-ফরাসি অস্ত্র। এগুলো ২৫০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। ইউক্রেনে পাঠানো পশ্চিমা অস্ত্রের মধ্যে এটিই সবচেয়ে দূরপাল্লার।

ফ্রান্সের এ ঘোষণার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রাশিয়া। মস্কো বলেছে, এর মাধ্যমে পশ্চিমারা ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ছে। কিছু পশ্চিমা মিত্রও উদ্বেগ প্রকাশ করছে। তাদের আশঙ্কা, এসব অস্ত্র দিয়ে ইউক্রেন রুশ ভূখণ্ডে হামলা চালাতে পারে। এতে করে চলমান সংঘাতের তীব্রতা ও ব্যপ্তি আরও বাড়তে পারে। 

আরও পড়ুন: নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত, বিদেশি পর্যটকসহ নিহত ছয়

অবশ্য ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছেন, রুশ ভূখণ্ডে হামলার জন্য এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে কিয়েভ। তবে কতটি ক্ষেপণাস্ত্র পাঠানো হবে, সে সম্পর্কে কোনও ধারণা দেননি তিনি। ধারণা করা হয়, ফ্রান্সের মজুতে এমন অস্ত্রের সংখ্যা ৪০০টির মতো।


একাত্তর/জো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর