নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত, বিদেশি পর্যটকসহ নিহত ছয়

আপডেট : ১১ জুলাই ২০২৩, ০৩:৩০ পিএম

নেপালের রাজধানী কাঠমাণ্ডু যাওয়ার পথে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ মেক্সিকান নাগরিকসহ ছয়জন নিহত হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাজধানী কাঠমান্ডুর উত্তর-পূর্বের লিখু অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর বিধ্বস্ত হেলিকপ্টারের ছয় আরোহীর মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। 

নেপালের বেসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টারে ক্যাপ্টেন ছাড়াও পাঁচজন বিদেশি পর্যটক ছিলেন। যারা সবাই মেক্সিকোর নাগরিক।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।  

জানা গেছে, স্থানীয় সময় সকাল ১০টা ১২ মিনিটে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে শেষবার যোগাযোগ হয়েছিল চপারটির। বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট দেখাতে পর্যটকদের বহন করছিল মানাং এয়ারের হেলিকপ্টারটি।  

আরও পড়ুন: ইইউ-ন্যাটোকে যে শর্ত দিলেন এরদোয়ান

সোলুখুম্বু জেলার আঞ্চলিক কর্মকর্তা সীতা অধিকারী বলেছেন, উদ্ধারকারীরা ছয়জনের মৃতদেহ উদ্ধার করেছে। এরইমধ্যে পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে।  


একাত্তর/আরবিএস  
যুক্তরাষ্ট্রের মিশিগানের গ্রামীণ আকাশে প্রশিক্ষণ চলার সময় মার্কিন বিমান বাহিনীর এক এফ-১৬ যুদ্ধবিমান হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে পাইলট সময়মতো বিমান থেকে বের হতে সক্ষম হওয়ায়...
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
চীন-নেপাল সীমান্তে হিমালয় অঞ্চলে সংঘটিত প্রলয়ঙ্করী আকস্মিক প্লাবন ও ধসের ধ্বংসস্তূপ থেকে চার জনের অলৌকিক উদ্ধারের পর সোমবারও সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জনেরও বেশি জলবিদ্যুৎ কর্মীর খোঁজে উদ্ধার অভিযান...
চীন-নেপাল সীমান্তে হিমালয় সংলগ্ন অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক ইতিহাসপ্রসিদ্ধ প্রলয়ঙ্করী বন্যা ও ধসে নিহত শত শত স্বজনের স্মরণে সোমবার নেপাল জুড়ে ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুযায়ী ১৩ দিনের শেষ...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর