আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

আপডেট : ১২ জুলাই ২০২৩, ০১:৩৫ পিএম

লিথুয়ানিয়াতে ন্যাটো শীর্ষ সম্মেলন শুরুর একদিনের মাথায় উত্তর কোরিয়া আবারও একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) নিক্ষেপ করেছে।   

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ শনাক্ত করার কথা জানান জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা।

কর্মকর্তারা দাবি করেন, ক্ষেপণাস্ত্রটি একটি আইসিবিএম। এটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যা মহাদেশ অতিক্রম করতে পারে বলে ধারণা করা হয়। আইসিবিএম মার্কিন যুক্তরাষ্ট্রসহ তাদের দীর্ঘ পরিসরের জন্য বিশেষভাবে উদ্বেগজনক।

টিভি আসাহি একজন জাপানি প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ৭৪ মিনিটে ছয় হাজার কিলোমিটার উচ্চতায় এবং এক হাজার কিলোমিটারের দূরত্ব অতিক্রম করেছে।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী জানান, ক্ষেপণাস্ত্রটি এক ঘণ্টারও বেশি সময় ধরে উড়ছে। এটি জাপানের জলসীমায় অবতরণ করবে বলে ধারণা করা হচ্ছে।

image


উত্তর কোরিয়ার আকাশসীমায় মার্কিন গুপ্তচর বিমানের অনুপ্রবেশের বিরুদ্ধে প্রতিশোধের হুমকি দেয়ার কয়েক দিনের মাথায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এ খবর প্রকাশ্যে এলো।

সম্প্রতি উত্তর কোরিয়া অভিযোগ করে, মার্কিন গুপ্তচর বিমান দেশটির আকাশসীমা লঙ্ঘন করেছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে কিম প্রশাসন জানায়, মার্কিন গুপ্তচর বিমানগুলোকে গুলি করে ভূপাতিত করা হবে।


একাত্তর/আরবিএস  

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর