মহাকাশের নতুন ছবি প্রকাশ করলো জেমস ওয়েব টেলিস্কোপ

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১২:২৩ পিএম

মহাকাশের শ্বাসরুদ্ধকর দৃশ্য মানবজাতির সামনে হাজির করে সবাইকে স্তম্ভিত করে দিয়েছিল নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের একটি ছবি। এক বছর পর একই টেলিস্কোপে তোলা নতুন আরেকটি ছবি প্রকাশ করেছে নাসা। টেলিস্কোপটি ৩৯০ আলোকবর্ষ দূরে অবস্থিত এক অত্যাশ্চর্য নতুন চিত্র ধারণ করেছে।

জেমস ওয়েব কক্ষপথের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ। ২০২১ সালের ডিসেম্বরে ফ্রেঞ্চ গায়ানা থেকে মহাকাশে পাঠানো হয় টেলিস্কোপটি। একে পৃথিবী থেকে ১৬ লাখ মাইল দূরে দ্বিতীয় ল্যাগ্রেঞ্জ পয়েন্ট নামে একটি কক্ষপথে স্থাপন করা হয়। এর ধারণ করা প্রথম পূর্ণ রঙিন ছবি ২০২২ সালের ১১ জুলাই উন্মোচন করা হয়। ছবিটি উন্মোচন করেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। 

পরবর্তী ছবিগুলোর মধ্যে রয়েছে, ক্যারিনা নেবুলা নামক মহাকাশের একটি অঞ্চলে ‘পর্বত’ এবং ‘উপত্যকা’ সদৃশ্য নতুন তারকা-গঠনকারী অঞ্চলের ছবি, যাকে কসমিক ক্লিফস বা জায়ান্ট গ্যাসীয় মণ্ডল বলা হয় এবং একটি মহাজাগতিক বৃত্তে আবদ্ধ পাঁচটি ছায়াপথের একটি দল, যাকে বলা হয় স্তেফানের কুইন্টেট। পেগাসাস নক্ষত্রমণ্ডলে এই গ্যালাক্সি জোটের অবস্থান।

ওয়েব টেলিস্কোপে ২১ ফুট (৬.৫ মিটার) এরও বেশি পরিমাপের একটি প্রাইমারি মিরর রয়েছে, যা ১৮টি ষড়ভুজাকার সোনার প্রলেপযুক্ত অংশ একত্রিত করে তৈরি করা হয়েছে। এর পূর্বসূরি হাবলের বিপরীতে, এটি প্রাথমিকভাবে ইনফ্রারেড বর্ণালিতে কাজ করে। এটিকে সময়ের শুরুতে আরো কাছাকাছি ফিরে তাকানোর সুযোগ দেয় এবং ধূলিকণার মেঘগুলোকে আরো ভালোভাবে প্রবেশ করতে দেয় যেখানে তারা এবং গ্রহের সিস্টেমগুলো এখনো তৈরি হচ্ছে।


একাত্তর/এআর



৫৪ বছর পর আবার চাঁদের পথে পা বাড়িয়েছে মানুষ। বুধবার নাসার একটি রকেটে চড়ে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছেন চার নভোচারী।
চীনের এক অভিজ্ঞ নভোচারী চলতি সপ্তাহে দুই নবীন সহকর্মীকে সঙ্গে নিয়ে দেশের তিয়াংগং মহাকাশ স্টেশনে একটি নতুন অভিযানে নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।
দীর্ঘ সময় মহাকাশে অবস্থানের ফলে মানব স্বাস্থ্যের উপর কেমন প্রভাব পড়ে? আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৯ মাসের বেশি সময় ধরে মহাকাশের দুই নভোচারী সুনীতি উইলিয়ামস ও বুচ উইলমোর আটকে থাকার ঘটনায় নতুন করে...
অবশেষে ঘরে ফিরছেন মার্কিন নভোচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোরে। কথা ছিলো মাত্র আট দিন থাকবেন মহাকাশ স্টেশনে, কিন্তু এক দুর্ঘটনার কারণে ফিরছেন ৯ মাস পর। তাদের আনতে মহাকাশে গেছে ইলন...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর