ক্ষেপণাস্ত্র হামলায় রুশ জেনারেল সোকভ নিহত

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১২:২৬ পিএম

ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর একজন সিনিয়র জেনারেল নিহত হয়েছেন। নিহত ওই রুশ জেনারেলের নাম লেফটেন্যান্ট জেনারেল ওলেগ সোকভ।

দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিজ্জিয়া অঞ্চলের বন্দরনগরী বারদিয়ানস্কে ক্ষেপণাস্ত্র হামলায় তিনি প্রাণ হারান বলে বৃহস্পতিবার জানা গেছে। খবর: রয়টার্স।

এর আগেও ইউক্রেন যুদ্ধে একাধিক জেনারেলসহ বেশ কয়েকজন শীর্ষ কমান্ডারকে হারিয়েছে রাশিয়ান সামরিক বাহিনী।

এদিকে, রাশিয়ার ২০টি ড্রোন ও দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে রাজধানী কিয়েভে বুধবার দিবাগত রাতে হামলা চালানো হয়। হামলায় একজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।

ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইগনাত বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে বলেন, আমরা সফলভাবে হামলা মোকাবিলা করেছি। ভূপাতিত করা ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো ইরানের তৈরি বলে দাবি করেন তিনি।

টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে বিমানবাহিনীও জানিয়েছে, কিয়েভ অঞ্চলে ইরানের ‘শহীদ’ ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল। সব ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এছাড়া দুটি ক্যালিবার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল কিয়েভকে লক্ষ্য করে। সেগুলোও ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

আরও পড়ুন: সামরিক নেতাদের সমালোচনা করে রুশ জেনারেল বরখাস্ত

এর আগে, রুশ সামরিক বাহিনীর আরেকজন সিনিয়র জেনারেল মেজর জেনারেল ইভান পপোভকে বরখাস্ত করা হয়েছে। সামরিক নেতৃত্বের সমালোচনা করার পর তাঁকে কমান্ডারের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি।


একাত্তর/জো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর