ভারতে বন্যা পরিস্থিতির অবনতি, ভাঙলো ৪৫ বছরের রেকর্ড

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০৬:৫৯ পিএম

ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে টানা বৃষ্টি, বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪৮ জনে দাঁড়িয়েছে। রাজধানী দিল্লির বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। যমুনা নদীর পানির উচ্চতা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। ৪৫ বছরের রেকর্ড ভেঙে যমুনার পানি ২০৭ দশমিক ৫৫ মিটার উচ্চতায় (প্রায় ৬৮১ ফুট) প্রবাহিত হচ্ছে।

এনডিটিভি ও ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, শনিবার দিল্লির বেশ কিছু অঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে। পানিবন্দি অবস্থায় রয়েছে রাজধনীর অধিকাংশ মানুষ।

শনিবার সকালে দিল্লিতে যমুনা নদী ২০৭ দশমিক ৩৮ মিটার (প্রায় ৬৮০ ফুট) উচ্চতায় প্রবাহিত হচ্ছিল। দিনের পরের অংশে তা ১৯৭৮ সালের রেকর্ড ২০৭ দশমিক ৪৯ মিটার উচ্চতাকেও ছাড়িয়ে যায়। এর আগে ভারতের রাজধানীতে ২০১৩ সালে ২০৭ দশমিক ৩২ মিটার উচ্চতায় যমুনা প্রবাহিত হয়েছিল। 

যমুনার পানির বৃদ্ধি পাওয়ায় সব থেকে বেশি ক্ষতির মুখে পড়েছে দিল্লির নিচু এলাকার বাসিন্দারা। এলাকাগুলোর প্রায় সব বাড়িতেই পানি ঢুকেছে। সরকারের ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে অনেকে। 

image


দিল্লিতে বন্যা পরিস্থিতির অবনতির কারণে বন্ধ করে দেয়া হয়েছে রাজধানীর সবচেয়ে বড় শ্মশান। প্রিয়জনের শেষকৃত্য সম্পন্ন করতে গিয়েও বিপাকে পড়ছে দিল্লিবাসী। এছাড়া বন্ধ রয়েছে অধিকাংশ স্কুল, কলেজ, দোকান ও বাজার। অনেক এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট। 

এই পরিস্থিতির জন্য হরিয়ানার বিজেপি সরকারকেই দায়ি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। দিল্লিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।  

কেজরীওয়ালের অভিযোগ, হরিয়ানার হাথনিকুণ্ড বাঁধ থেকে ক্রমাগত পানি ছাড়া হচ্ছে নদীতে। আর সেই কারণেই যমুনার পানির স্তর ক্রমশ বৃদ্ধি পেয়ে দিল্লি জলমগ্ন হয়ে পড়েছে। যমুনার অতিরিক্ত পানি উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং দিল্লিতে সমান হারে ছাড়া হলে এমন পরিস্থিতি হত না।

এদিকে ভারী বৃষ্টিতে উত্তরাখণ্ডের একাধিক এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। পানিবন্দি ৫১১টি গ্রাম বাসিন্দারা। লাকসার, হরিদ্বার, ভগবানপুরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। হরিদ্বারে প্লাবিত এলাকাগুলোতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। হিমাচলের পরিস্থিতিরও উন্নতি হয়নি। 

image


অন্যদিকে আসামে ১৭টি জেলায় ৬৭ হাজারেরও বেশি বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এই পরিস্থিতিতে ভুটানের কুড়িছু বাঁধ থেকে পানি ছাড়া হয়েছে। ফলে আসমে বন্যা পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) বিজ্ঞানী সুরেন্দ্র পাল বলেছেন, ইতোমধ্যে প্রচুর বৃষ্টি হওয়ায় মাটি অত্যন্ত নরম হয়ে পড়েছে আর এর জলধারণ ক্ষমতা কমে গেছে। এতে পাহাড়ি এলাকাগুলোতে বন্যা ও ধসের সম্ভাবনা আরও বেড়েছে।


একাত্তর/আরবিএস  

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর