যে গ্রামের সবাই অন্ধ

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৫:৫৪ পিএম

পৃথিবী নামের এই গ্রহ জন্মলগ্ন থেকেই নানা রহস্যে ঘেরা। রহস্যের উদঘাটন করেই মানব সভ্যতা এগিয়ে চলছে। কিন্তু এমনও অনেক রহস্য এই গ্রহের বুকে রয়েছে যার সমাধান এখনও হয়নি। সে রকমই এক রহস্য মেক্সিকোর টিলটেপেক গ্রাম।

এই গ্রামের আরেক নাম অন্ধদের গ্রাম। টিলটেপেক গ্রামের মানুষ থেকে শুরু করে গবাদি পশুবন্য প্রাণী অর্থাৎএই গ্রামে বসবাসকারী প্রতিটি জীবন্ত প্রাণী অন্ধ। অনেকের হয়তো বিশ্বাস হবে না কিন্তু এরকম গ্রামের অস্তিত্ব আসলেই রয়েছে।

মেক্সিকোর গভীর জঙ্গলে থাকা এই ছোট্ট গ্রামে জাপোটেক’ গোত্রের মানুষের বাস। সভ্যতা ও উন্নয়ন থেকে বহু দূরে তিনশোর বেশি জাপোটেক পরিবার এই গ্রামে বাস করেন

জাপোটেক আদিবাসীদের ইতিহাস প্রায় আড়াই হাজার বছরের। মেক্সিকোর ওহাকা উপত্যাকায় এক সময় এদের দাপট ছিলো। আজটেক সভ্যতার মানুষদের সঙ্গে জাপোটেকদের যুদ্ধেরও অনেক খবর দিয়েছেন ইতিহাসবিদরা। স্পেনীয় উপনিবেশিক শক্তি যখন আজটেক সভ্যতা গ্রাস শুরু করে তখনও জাপোটেকদের সাথে আজটেক মানুষদের যুদ্ধ হয়।

image


আজকের দিকে বাজরা, শিম এবং মরিচ খেয়ে দিন কাটান এই গ্রামের বাসিন্দারা। বেঁচে থাকার জন্য হোক বা বিনোদনের জন্য গ্রামের মানুষরা পান করেন প্রচুর পরিমাণে মদ। উৎসব করেন অগ্নিকুণ্ড ঘিরে নেচে নেচে।

টিলটেপেক গ্রামে প্রায় ৭০টি কুঁড়ে ঘর রয়েছে। এর কোনোটাতেই নেই জানালা।  

এই গ্রামে জন্ম নেওয়া সব শিশুই আর পাঁচটা শিশুর মতো সুস্থ ও সবল হয়। কিন্তু অদ্ভুত ভাবে এক সপ্তাহের মধ্যেই তারা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে।

এই এলাকার বাসিন্দাদের মতে, এই গ্রামে পাখি ড়ে না। তাদের দাবিএই গ্রামের উপর দিয়ে ওড়ার সময় তারা অন্ধ হয়ে যায় এবং বড় বড় গাছে গিয়ে ধাক্কা মেরে সেখানেই মারা যায়।

কিন্তু কেন এই গ্রামের প্রাণীরা চোখে দেখতে পায় না? টিলটেপেকের বাসিন্দারা কেন দৃষ্টিশক্তি হারাচ্ছেন তা নিয়ে একসময় তদন্ত শুরু করেছিল মেক্সিকোর স্থানীয় প্রশাসন এবং বিজ্ঞানীরা। গ্রামের বাসিন্দাদের বিশ্বাসএকটি অভিশপ্ত গাছের কারণেই এই গ্রামের সব প্রাণী অন্ধ। এ নিয়ে অনেক লোককথাও প্রচলিত জাপোটেকদের মধ্যে। তাদের বিশ্বাস, লাভজুয়েলা নামের একটি গাছের কারণে তারা অন্ধ। স্থানীয়দের বিশ্বাস, ওই গাছ গ্রামের মধ্যেই রয়েছে। যার অভিশাপেই গ্রামবাসীদের এই অবস্থা। যদিও এরকম কোনো গাছের অস্তিত্ব বিজ্ঞানীরা আজ পর্যন্ত খুঁজে পাননি।

বিজ্ঞানীদের ধারণাটিলটেপেক গ্রামের বাসিন্দাদের অন্ধ হওয়ার নেপথ্যে রয়েছে ব্ল্যাক ফ্লাই নামের এক বিষাক্ত মাছি।

বিজ্ঞানীরা বলছেন, মেক্সিকোর ওই ঘন জঙ্গলে প্রচুর পরিমাণে ব্ল্যাক ফ্লাই মাছি রয়েছে। যা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় টিলটেপেক গ্রামেও। এই বিষাক্ত মাছির কামড়ে সারা শরীরে জীবাণু ছড়ায়। জীবাণুর অভিঘাত এতটাই বেশি যেএর সরাসরি প্রভাব পড়ে চোখের স্নায়ুর ওপর। আর সেই কারণেই এই গ্রামের শিশু থেকে শুরু করে বৃদ্ধ এবং পশুপাখি ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারাতে থাকে। তবে এর বিপক্ষ মতও রয়েছে।

মেক্সিকোর সরকার যখন প্রথম টিলটেপেকের সম্পর্কে জানতে পারে, তখন এই গ্রামের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিলো। কিন্তু বাইরের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারেননি তারা। অনেকে অসুস্থ হয়ে যান। মারাও যান বেশ কয়েক জনএর পর তাদের আবার টিলটেপেকে ফিরিয়ে দিয়ে আসা হয়।


একাত্তর/কেএসএইচ

ইরানের ক্ষমতার অলিন্দে এখন এক অদ্ভুত ও রহস্যময় নাটক চলছে। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে দেশটির সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনিকে নিয়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা প্রতিবেদন বলছে, ৫৬ বছর...
মেক্সিকো সরকার জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী দেশটির সবচেয়ে মোস্ট ওয়ান্টেড কার্টেল প্রধানকে নির্মূল করেছে। এই ঘটনার পর বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক সহিংসতার ছড়িয়ে পড়েছে; কার্টেল সদস্যরা তাদের...
মেক্সিকোর শক্তিশালী ও দুর্ধর্ষ 'জালিস্কো নিউ জেনারেশন কার্টেল' (সিজেএনজি) প্রধান নেমেসিও ‘এল মেঞ্চো’ ওসেগুয়েরা সেরভান্তেসকে নির্মূল করার অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছে বলে...
মেক্সিকোর সংগঠিত অপরাধ জগতের ইতিহাসে যে অল্প ক’জন ব্যক্তির নাম স্থায়ী প্রভাব ফেলেছে, তাদের মধ্যে অন্যতম হলেন নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস, যিনি ‘এল মেঞ্চো’ নামেই বেশি পরিচিত। তার সম্পর্কে খুব অল্প...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর