ক্লাস্টার বোমার জবাব ক্লাস্টার দিয়েই দেবেন পুতিন

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৫:৪৪ পিএম

ইউক্রেন যদি বিতর্কিত ক্লাস্টার বোমা ব্যবহার করে তবে রাশিয়াও একই পথে হাঁটবে বলে হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, রাশিয়ার কাছে ক্লাস্টার বোমার পর্যাপ্ত মজুত’ রয়েছে, প্রয়োজনে সেগুলো ব্যবহার করা হবে।

তিনি বলেন, রুশ ফেডারেশনের কাছে বিভিন্ন ধরনের ক্লাস্টার বোমা রয়েছে। এর আগে কখনোই এসব যুদ্ধাস্ত্র ব্যবহার হয়নি। ব্যাবহার করার কোন ইচ্ছাও নেই।

পুতিন আরও বলেন, রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে যদি ইউক্রেন এই বোমা ব্যবহার করে, তাহলে একই ধরনের বোমা দিয়েই তাৎক্ষণিকভাবে জবাব দেয়া হবে।

বিস্তৃত অঞ্চলে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাতে পারে বিধায় ১০০টিরও বেশি দেশে ক্লাস্টার যুদ্ধাস্ত্র নিষিদ্ধ। সেখানে গত বৃহস্পতিবার ক্লাস্টার বোমার চালান পাওয়ার দাবি করেছে ইউক্রেন।

দেশটির সামরিক নেতারা বলছেন, নিজ ভূখণ্ডের দখল ফিরিয়ে নিতে শত্রু সেনাদের ওপর তারা ক্লাস্টার বোমা ব্যবহার করবে। রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করবে না।

আরও পড়ুন: মাটির নিচে রহস্যঘেরা ১৮ তলা শহর!

পুতিন বলেন, তিনি ক্লাস্টার বোমার ব্যবহারকে অপরাধ হিসেবে বিবেচনা করেন এবং অতীতে গোলাবারুদ ঘাটতিতে পড়া সত্ত্বেও মস্কো এ ধরনের যুদ্ধাস্ত্র ব্যবহারের প্রয়োজন বোধ করেনি।


একাত্তর/আরএ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর