বার্লিনে সিংহী খুঁজতে গিয়ে মিললো বুনো শুয়োর

আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৫:২৭ পিএম

বার্লিনের ক্লাইনমাঁখো শহরে অজানা বিড়াল গোত্রের প্রাণীর ঘুরে বেড়ানোর খবরে লঙ্কাকাণ্ড ঘটে গেলো।

প্রত্যক্ষদর্শীর ধারণ করা এক ভিডিওর সূত্র ধরে পুলিশসহ সবাই ধরে নেয় শহরে একটি সিংহী ঘুরে বেড়াচ্ছে।

এতে ঘাবড়ে যায় সবাই। শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও অধিবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেয় পুলিশ। এমনকি বাসিন্দাদের ঘর থেকে বের হতে মানা করা হয়।

এরপর অজানা প্রাণীটির খোঁজে ৩০ ঘণ্টাব্যাপী রুদ্ধশ্বাস অভিযান শেষে শহরের মেয়র জানান, ভিডিওতে দেখা অজানা প্রাণীটি সিংহী নয়, সম্ভবত একটি বুনো শুয়োর ছিল।

বার্লিনের কেন্দ্রস্থল থেকে মাত্র ১৪ মাইল দূরে ২০ হাজার অধিবাসীর ক্লাইনমাঁখো শহর। এই শান্ত শহরে সবার মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছিল সিংহীর খবরে।

প্রত্যক্ষদর্শীর ধারণা করা কিছুটা অস্পষ্ট ভিডিওতে দেখা যায়, গাছপালায় ঘেরা একটি স্থানে একটি বড় আকৃতির প্রাণী ঘুরে বেড়াচ্ছে। আপাতদৃষ্টিতে, সেটিকে সিংহী বলে মনে হচ্ছিলো। এরপরই পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় শহরটি। অধিবাসীদের সতর্ক থাকা এবং শিশু ও পোষা প্রাণীদের নিরাপদে রাখার নির্দেশনা দেয় পুলিশ।

পরে পুলিশ, বন্যপ্রাণী শিকারী ও প্রাণী চিকিৎসকদের নিয়ে বিশাল একটি দল গঠন করে অজানা প্রাণীটির খোঁজে রুদ্ধশ্বাস অভিযান শুরু করা হয়। প্রায় ৩০ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে আকাশে হেলিকপ্টার ও ভিডিও ক্যামেরাযুক্ত অনেকগুলো ড্রোন ব্যবহার করা হয়। যেখানে অজানা প্রাণীটির দেখা মিলেছিল, সেই জায়গাটি চারদিকে সাঁজোয়া যান নিয়ে রাতভর পাহারায় থাকে পুলিশ। অভিযানে ঘ্রাণ সনাক্তকারী প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও ব্যবহার করা হয়।

প্রায় ৩০ ঘণ্টার রুদ্ধশ্বাস তল্লাশি অভিযানে অজানা প্রাণী বা সিংহীর খোঁজ না পাওয়ার পর শুক্রবার সাংবাদিক সম্মেলন করেন শহরের মেয়র।

সেখানে ক্লাইনমাঁখোর মেয়র মাইকেল গ্রুবার্ট জানান, প্রত্যক্ষদর্শী সূত্রে পাওয়া ভিডিওর ফুটেজটি দুইজন বন্যপ্রাণী বিশেষজ্ঞকে দেখানো হয়। তারা এটি বিশ্লেষণ করে সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে অজানা প্রাণীটি আসলে সিংহী নয়। এছাড়া ব্যাপক তল্লাশি অভিযানেও ঘটনাস্থলে সিংহ বা বাঘ গোত্রীয় কোনো প্রাণীর সন্ধান মেলেনি। তল্লাশিতে শহরের জঙ্গলপূর্ণ ওই অঞ্চলে কিছু বন্য শুয়োর ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।

পরিবেশ বিষয়ক সংগঠন এনএবিইউ বার্লিনের বন্যপ্রাণী বিশেষজ্ঞ রাইনার আল্টেনক্যাম্প জানান, ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা প্রাণীটি প্রকৃতপক্ষেই একটি বন্য শুয়োর ছিল। তিনি ফুটেজে পাওয়া প্রাণীটির লেজ, গোলাকৃতি পেছনের অংশ এবং লম্বা মাথার বিষয়টি উল্লেখ করে জানান, এগুলো একটি বড় আকৃতির বেড়াল গোত্রীয় প্রাণী থেকে বরং বন্য শুয়োরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

আরও পড়ুন: উরুগুয়ের উপকূলে ভেসে এলো দুই হাজার মৃত পেঙ্গুইন

এদিকে, বৃহস্পতিবার রাতে তল্লাশি অভিযানে থাকা কর্মকর্তাদের সিংহের গর্জন শুনতে পাওয়ার বিষয়টিও তদন্ত করে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানান, এটা কোনো কিশোর প্রাঙ্কস্টারের কাজ বলে তারা ধারণা করছেন। মজা করার জন্যই লাউড স্পিকার ব্যবহার করে সিংহের গর্জন শোনানো হয়েছে।


একাত্তর/জো

জরুরি এভিয়েশন পরিস্থিতির  কারণে জার্মানির অন্যতম প্রধান ও ব্যস্ততম নুরেমবার্গ বিমানবন্দরে সব ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম হঠাৎ স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমানবন্দর...
জার্মানি রাশিয়ার সঙ্গে একটি সরাসরি ও সহিংস সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কাজনক ঝুঁকিতে রয়েছে বলে চরম সতর্কবার্তা দিয়েছেন দেশটির বহিরাগত গোয়েন্দা সংস্থা 'বিএনডি'-র প্রধান মার্টিন ইয়েগার। সোমবার...
জার্মানির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নির্বাচনে উগ্র ডানপন্থী রাজনৈতিক দল- ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি) প্রথম স্থান অধিকার করে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। অন্যদিকে এই নির্বাচনে স্মরণকালের...
জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের প্রাদেশিক নির্বাচনে কট্টর ডানপন্থী দল ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি)-র অভূতপূর্ব ও ঐতিহাসিক বিজয়ে চরম উদ্বেগ জানিয়েছেন ফরাসি সরকারের শীর্ষ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর