উরুগুয়ের উপকূলে ভেসে এলো দুই হাজার মৃত পেঙ্গুইন

আপডেট : ২২ জুলাই ২০২৩, ০২:৪৫ পিএম

উরুগুয়ের পূর্ব উপকূলে গত ১০ দিনে প্রায় দুই হাজার পেঙ্গুইন মৃত অবস্থায় ভেসে এসেছে।

এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে না বলে জানায় কর্তৃপক্ষ। তাই বিষয়টি এখনো রহস্যজনক। খবর: এএফপি।

পরিবেশ মন্ত্রণালয়ের প্রাণী বিভাগের প্রধান কারমেন লেইজাগোয়েন জানান, ম্যাগেলানিক পেঙ্গুইনগুলোর বেশিরভাগই কমবয়সী। এগুলো আটলান্টিক মহাসাগরে মারা যায় এবং স্রোতের টানে উরুগুয়ের উপকূলে ভেসে এসেছে।

তিনি বলেন, এগুলোর পানিতে মৃত্যু হয়েছে। ৯০ শতাংশই তরুণ। দেখা গেছে, এগুলো শরীরে চর্বি ছাড়াই এবং খালি পেটে এসেছে।

তিনি বলেন, নমুনা পরীক্ষায় এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রমাণ পাওয়া যায়নি। ম্যাগেলানিক পেঙ্গুইন দক্ষিণ আর্জেন্টিনায় বাসা বাঁধে। দক্ষিণ গোলার্ধের এই পেঙ্গুইন শীতকালে খাদ্য এবং উষ্ণ জলের সন্ধানে উত্তরে চলে যায়। এমনকি এরা তখন ব্রাজিলের এস্পিরিটো সান্টো রাজ্যের উপকূলে পৌঁছে যায়।

এই ব্যাপক সংখ্যক পেঙ্গুইনের মৃত্যুর ঘটনাকে অস্বাভাবিক উল্লেখ করে লেইজাগোয়েন বলেছেন, অনির্ধারিত কারণে গত বছর ব্রাজিলে একই ধরনের মৃত্যু দেখা গিয়েছিল।

লেগুনা দ্য রোচা সংরক্ষিত এলাকার পরিচালক হেক্টর কায়মারিস জানান, তিনি আটলান্টিক উপকূলের ১০ কিলোমিটার জুড়ে ৫০০টিরও বেশি মৃত পেঙ্গুইন গণনা করেছেন।

পরিবেশবাদীরা ম্যাগেলানিক পেঙ্গুইনের মৃত্যুহারের কারণ হিসেবে অতিরিক্ত মাছ ধরা এবং অবৈধ মাছধরাকে দায়ী করেছেন।

এসওএস মেরিন ওয়াইল্ডলাইফ রেসকিউ নামের একটি এনজিওর রিচার্ড তেসোর বলেন, ১৯৯০ এবং ২০০০ এর দশক থেকে আমরা প্রাণীর খাদ্যের অভাব দেখতে পাই। প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত সংগ্রহ ও ব্যবহার এমনটি ঘটিয়েছে।

আরও পড়ুন: পুরুষ ভাবা গরিলার সন্তান হওয়ায় বিস্মিত চিড়িয়াখানা কর্মীরা

তিনি আরও বলেন, আটলান্টিকের একটি উপক্রান্তীয় ঘূর্ণিঝড় জুলাইয়ের মাঝামাঝি দক্ষিণ-পূর্ব ব্রাজিলে আঘাত হানে। সম্ভবত ওই খারাপ আবহাওয়ার কারণেই সবচেয়ে দুর্বল এই প্রাণীদের মৃত্যু হয়েছে।


একাত্তর/জো

গত বছরের শেষের দিকে অ্যান্টার্কটিকায় একসাথে প্রায় ১০ হাজার পেঙ্গুইন ছানার মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের পায়ের নিচে বিপুল পরিমাণ বরফ গলে গিয়ে তারা বরফ পানিতে জমে ও ডুবে মারা...
জাপানের রাজধানী টোকিওর পূর্ব উপকূলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ভূমিকম্পটি অনুভূত হয় বলে জাপানের আবহাওয়া সংস্থা জানায়। খবর: এএফপি।তবে ভূমিকম্পের পর...
করোনার ওমিক্রন ও ডেলটা ধরনের দাপটে যুক্তরাজ্যে লাফিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। একের পর এক দুঃসংবাদ আসছে রোজই। এরইমধ্যে আরেকটি বড় দুঃসংবাদ দিলো দেশটির ডাডলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এভিয়ান...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর