নতুন ভিসা নীতি নিয়ে যা জানালো যুক্তরাজ্য

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৩:৫৮ পিএম

আমেরিকার নতুন ভিসা নীতি নিয়ে আলোচনার মধ্যেই এবার পাঁচ দেশের জন্য নতুন ভিসানীতি আরোপ করেছে যুক্তরাজ্য। অভিবাসন ব্যবস্থার সুযোগের অপব্যবহার করায় এ দেশগুলোর জন্য নতুন নীতি কার্যকর হবে। এখন থেকে এ নীতির আওতাভুক্ত হবেন পাঁচ দেশের সব নাগরিক।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদন বলা হয়েছে, ১৯ জুলাই ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের কাছে পাঠানো লিখিত এক বিবৃতিতে এই নতুন ভিসানীতির কথা জানানো এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন এই নীতি কেবলই অভিবাসন এবং সীমান্ত সুরক্ষার কারণেই করা হয়েছে। 

তবে এই নীতি তালিকায় থাকা দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক খারাপ এমনটা ইঙ্গিত করে না বলেও জানানো হয়েছে। তালিকায় থাকা পাঁচটি দেশ হলো, ডমিনিকান রিপাবলিক, হন্ডুরাস, নামিবিয়া, তিমুর-লেসতে এবং ভানুয়াতু।

এনিয়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান জানান, ডমিনিকান রিপাবলিক ও ভানুয়াতুতে টাকার বিনিময়ে নাগরিকত্ব দেয়া হয়। দেশ দুটি ব্রিটিশ অভিবাসন নীতির অপব্যবহার করেছে। দেশ দুটি এমন সব মানুষকে নাগরিকত্ব দিচ্ছে যা সরাসরি যুক্তরাজ্যের নিরাপত্তার জন্য হুমকি।

তিনি জানান, নতুন এই নীতি কেবলই ‘অভিবাসন এবং সীমান্ত সুরক্ষার কারণে’ই করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এই নীতি তালিকায় থাকা দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক খারাপ এমনটা ইঙ্গিত করে না। 

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, নামিবিয়া ও হন্ডুরাসের নাগরিকেরা ব্রিটিশ অভিবাসন নীতির অপব্যবহার করেছে। তাদের জন্য নির্ধারিত সময়সীমা বেঁধে দেয়া হলেও তা অতিক্রম করে তারা একাধিকবার যুক্তরাজ্য ভ্রমণ করেছে। সে সঙ্গে রাজনৈতিক আশ্রয় সুবিধার অপব্যবহার করছে।

তিমুর-লেসেথো সম্পর্কে ব্র্যাভারম্যান বলেছেন, দেশটির নাগরিকেরা ‘অবৈধ পর্যটক’ হিসেবে যুক্তরাজ্যে আসছে। এ ছাড়া তারা সেখোনে গিয়ে ভুয়া নাগরিকত্বের সনদ তৈরি করছে। এ কারণেই দেশটির ওপর নতুন ভিসা নীতি আরোপ করা হয়েছে।


একাত্তর/এআর

যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের এক ডজনেরও বেশি ‘বি-ওয়ান’ (B-1) পারমাণবিক ও কৌশলগত বোমারু বিমান হঠাৎ সরিয়ে নেওয়ার নেপথ্যে সুনির্দিষ্ট ‘নিরাপত্তা হুমকি’ ছিল বলে...
যুক্তরাজ্যের গ্লসস্টারশায়ারে অবস্থিত ‘আরএএফ ফেয়ারফোর্ড’ সামরিক ঘাঁটি ঘিরে কাউন্টার-টেরর পুলিশের চলমান তদন্ত এবং নতুন করে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার হুমকির মুখে সেখান থেকে নিজেদের সব বোমারু...
হরমুজ প্রণালীতে জাহাজে হামলা চালানো ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে মার্কিন বোমারু বিমান পাঠানোর জন্য ব্যবহৃত ব্রিটিশ বিমানঘাঁটি ‘আরএএফ ফেয়ারফোর্ড’-এর কাছে এক ভয়াবহ বিস্ফোরক চক্রান্তের নজির সামনে...
যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়ের সূচনা করে আত্মনিয়ন্ত্রণ অধিকারের যৌথ ঘোষণাপত্রে সই করেছেন স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের সরকার প্রধানরা। সোমবার একটি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর