মস্কোয় আবারও ড্রোন হামলা

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০২:৩১ পিএম

রাশিয়ার রাজধানী মস্কোর দুইটি ভবনে ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সোমবার ভোরের দিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছাকাছি দুইটি বহুতল ভবনে এ ড্রোন হামলা চালানো হয়। খবর: বিবিসি।

রাশিয়ার রাষ্ট্রীয় তাস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানা গেছে, একটি ড্রোন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছাকাছি জায়গায় পড়েছিল। এ ঘটনায় ইউক্রেনকে দায়ী করেছে মস্কো।

অবশ্য এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিয়েভের। রাশিয়ার অভ্যন্তরে এ ধরনের ঘটনায় খুব কমই দায় স্বীকার করেছে দেশটি।

মস্কোর মেয়র সের্গেই সোবানিয়ান সামাজিক মাধ্যমে জানান, স্থানীয় সময় ভোর চারটার দিকে রাজধানীতে ড্রোন হামলা হয়। ভবনগুলো আবাসিক নয়। বড় কোনো ক্ষতি হয়নি।

আরও পড়ুন: মার্কিন সাবমেরিন আসার খবরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

এ হামলার ঘটনায় কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। প্রধান সড়কে গাড়ির দীর্ঘ সারি লক্ষ্য করা যায় একাধিক ছবিতে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর মস্কোয় এ নিয়ে কয়েক দফা ড্রোন হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় বরাবরই কিয়েভকে দায়ী করছে মস্কো।


একাত্তর/জো

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর