মস্কোয় ড্রোন হামলা কিয়েভের সন্ত্রাসী কর্মকাণ্ড: রাশিয়া

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৩:০৬ পিএম

রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলার ঘটনায় ইউক্রেনকে দোষারোপ করে একে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলেছেন মস্কোর মেয়র সের্গেই সোবানিয়ান।

সোমবার ভোর চারটার দিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছাকাছি দুইটি বহুতল ভবনে এ ড্রোন হামলা চালানো হয়। খবর: বিবিসি।

এ হামলার ঘটনায় কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। প্রধান সড়কে গাড়ির দীর্ঘ সারি লক্ষ্য করা যায় একাধিক ছবিতে। 

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর মস্কোয় এ নিয়ে কয়েক দফা ড্রোন হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় বরাবরই কিয়েভকে দায়ী করছে মস্কো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুইটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশেই ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

মস্কোর মেয়র সের্গেই সোবানিয়ান এক টেলিগ্রাম বার্তায় বলেছেন, ভোর চারটার দিকে দুইটি অনাবাসিক ভবনে হামলা হয়। যদিও এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে জানা গেছে, কমসোমলস্কি সড়কের কাছের একটি বহুতল ভবনের পাশে ড্রোনের কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়। এটি মস্কোর দিকে যাচ্ছিল।

লিখাচেভের বাসিন্দা পোলিনা বলেন, তিনি ঘুমিয়ে ছিলেন। বিস্ফোরণের শব্দে জেগে যান। তখন তিনি বুঝতে পারেন সবকিছু কাঁপছে।

আরও পড়ুন: ডেনমার্কে কোরআন পোড়ানোর ঘটনায় ইরাকের নিন্দা

এদিকে, রোববার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ওডেসায় হামলা চালায় রাশিয়া। এ হামলায় ইউক্রেনের ঐতিহাসিক অর্থোডক্স ক্যাথেড্রাল ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়। সোমবার চালানো আরেক হামলায় কয়েকটি শস্য গুদামের অবকাঠামো ধ্বংস হয়েছে।


একাত্তর/জো

যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
ইউক্রেনের মধ্যঞ্চলের ক্রিভি রিহ শহরের একটি জনাকীর্ণ শপিং সেন্টারে রাশিয়ার ভয়াবহ ‘ডাবল-ট্যাপ’ ড্রোন হামলায় অন্তত ১৫ জন নিহত এবং ১৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে...
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সাম্প্রতিক সময়ের সবচেয়ে তীব্র ও বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। রোববার রাতে রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি প্রধান...
রাশিয়ার ভেতরে চলতি বছরের সবচেয়ে বড় ও বিধ্বংসী আকাশপথে হামলা চালিয়েছে ইউক্রেন। এক রাতেই ৮০০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। রাশিয়ার সরকারি বার্তা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর