রুশ প্রতিরক্ষামন্ত্রীকে অস্ত্রের সংগ্রহ ঘুরে দেখালেন কিম

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০৬:০০ পিএম

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে উত্তর কোরিয়ার সর্বাধুনিক অস্ত্র প্রদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। প্রদর্শনীতে থাকা অস্ত্রের মধ্যে হোয়াসং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) অন্তর্ভুক্ত ছিল।

পিয়ংইয়ংয়ের আমন্ত্রণে উত্তর কোরিয়া সফর করছে রাশিয়ান একটি প্রতিনিধিদলের পাশাপাশি চীনা কর্মকর্তারা। তারা কোরিয়ান যুদ্ধের অস্ত্রবিরতির ৭০তম বার্ষিকী উদযাপনে যোগ দেবেন। 

এপ্রিল মাসে সফলভাবে পরীক্ষা করা হোয়াসংকে উত্তর কোরিয়ার প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বলে মনে করা হয় যেটি কঠিন প্রপেলান্ট ব্যবহার করে। এগুলো তরল-জ্বালানির চেয়ে দ্রুত উড্ডয়ন করতে সক্ষম।

এছাড়াও প্রদর্শনীতে দুটি নতুন ডিজাইনের ড্রোন ছিল, যার মধ্যে একটি মার্কিন বিমান বাহিনী দ্বারা ব্যবহৃত প্রাথমিক আক্রমণাত্মক স্ট্রাইক ড্রোনের সাথে সাদৃশ্যপূর্ণ। 

পিয়ংইয়ং ইউক্রেনের যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে, এমন অভিযোগের মধ্যে এলো শোইগুর এই সফর। তবে পিয়ংইয়ং এবং মস্কো উভয়ই এই দাবি অস্বীকার করেছে।

উত্তর কোরিয়ার কেসিএনএ বার্তাসংস্থা জানিয়েছে, কিম এবং শোইগু জাতীয় প্রতিরক্ষা এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিবেশের ক্ষেত্রে ‘পারস্পরিক উদ্বেগের বিষয়’ নিয়ে আলোচনা করেছেন।

উত্তর কোরিয়ার বিজয় দিবসের জন্য প্রতিনিধিদলের সফর বৃহস্পতিবার একটি বিস্তৃত সামরিক কুচকাওয়াজের মাধ্যমে শেষ হবে বলে আশা করা হচ্ছে। 

যদিও কোরিয়ানরা এক অর্থে এখনও যুদ্ধে রয়েছে, কেননা সংঘর্ষের অবসান ঘটলেও কোনো শান্তি চুক্তিতে পৌঁছানো যায়নি।

রাশিয়া ও চীন উভয়ই উত্তর কোরিয়ার দীর্ঘদিনের মিত্র। তাদের সফরের জন্য কোভিড মহামারীর পর প্রথমবারের মতো কিম বিদেশী অতিথিদের জন্য দরজা খুলে দিয়েছেন।

শেষবার পিয়ংইয়ং বিদেশী সরকারি প্রতিনিধিদের সামরিক কুচকাওয়াজের জন্য আমন্ত্রণ জানিয়েছিল ২০১৮ সালের ফেব্রুয়ারিতে।

আরও পড়ুন: ২০ বছরে প্রথমবার নারী বন্দীর ফাঁসি দিতে যাচ্ছে সিঙ্গাপুর

কিমের সাথে শোইগুর সাথে ‘বন্ধুত্বপূর্ণ আলাপ’ হয়, যিনি তাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি অটোগ্রাফযুক্ত চিঠি দিয়েছেন।

তিনি পরে উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ বলে অভিহিত করেন।


একাত্তর/এসজে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন এশিয়া সফর এবং উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের সাথে সম্ভাব্য হাই-প্রোফাইল বৈঠকের গুঞ্জনের মধ্যেই সামরিক শক্তি প্রদর্শনে নজিরবিহীন ছক কষেছে পিয়ংইয়ং।...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর