সিরিয়ায় মাজারের কাছে বিস্ফোরণে নিহত ছয়

আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৪:২৯ পিএম

সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে একটি শিয়া মাজারের কাছে বোমা বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এছাড়া ২০ জনেরও বেশি আহত হয়েছেন। 

বৃহস্পতিবার আশুরার একদিন আগে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই মাজারটিতে ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদের নাতনি ও ইমাম আলীর কন্যা সাইয়েদা জয়নাবের কবর রয়েছে। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাইয়েদা জয়নাবের মাজারের কাছে একটি ট্যাক্সির পাশে মোটরসাইকেলে বিস্ফোরণ ঘটেছে। এটি সিরিয়ার সবচেয়ে বেশি পরিদর্শন করা শিয়া মুসলমানদের তীর্থস্থান। এটিকে ‘সন্ত্রাসী বোমা হামলা’ বলে অভিহিত করেছে মন্ত্রণালয়। 

এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা একটি ট্যাক্সিতে বোমা রেখে বিস্ফোরণটি ঘটিয়েছে। আল-জাজিরা অবশ্য বিস্ফোরণে হতাহতের পরিসংখ্যান ও বিস্ফোরণের আশপাশের পরিস্থিতি যাচাই করতে পারেনি।

সরকারি কর্মকর্তা ইব্রাহিম বার্তাসংস্থা এএফপিকে বলেন, আমরা একটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছি। পরে দেখি লোকজন ছোটাছুটি করছে। এরপর অ্যাম্বুলেন্স আসে ও নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে।

তিনি আরও বলেন, নবী মুহাম্মদ (সা.) এর নাতনি ও ইমাম আলীর কন্যা সাইয়েদা জয়নাবের মাজার থেকে প্রায় ৬০০ মিটার দূরে একটি নিরাপত্তা ভবনের কাছে বিস্ফোরণটি ঘটে।

আরও পড়ুন: বিনামূল্যে ছয় দেশে খাদ্যশস্য পাঠানোর প্রতিশ্রুতি পুতিনের

লন্ডনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার চলমান সংঘাতের ১৩তম বছরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রধান মিত্র ইরানি মিলিশিয়াদের অবস্থানের কাছে বিস্ফোরণটি ঘটেছে।


একাত্তর/এসজে

সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার ভোররাতে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, যা পুরো অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকদের দেয়া তথ্য অনুযায়ী, সৌদি...
সিরিয়া জুড়ে সপ্তাহান্তে জ্বালানি তেলের মূল্য হঠাৎ এক ধাক্কায় রেকর্ড পরিমাণ বৃদ্ধিতে ছড়িয়ে পড়েছে তীব্র গণবিক্ষোভ। প্রায় দুই বছর আগে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে এটিই দেশটিতে সবচেয়ে বড় এবং...
বলিভিয়ার একটি সামরিক ঘাঁটিতে জোড়া বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপ থেকে আরও তিনটি লাশ উদ্ধারের পর সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মৃত্যুর এই নতুন তথ্য নিশ্চিত...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর