স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করতে চায় ইউনেস্কো

আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৬:৩৮ পিএম

শিক্ষার মান বাড়াতে স্কুলে স্মার্টফোন নিষিদ্ধের প্রস্তাব করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। বহু দিন ধরেই স্কুলে স্মার্টফোন ব্যবহারে বিধিনিষেধ নিয়ে ভাবছে জাতিসংঘ। সেই চিন্তারই ফসল হিসাবে এসেছে সংস্থাটির এমন প্রস্তাব।

ইউনেস্কো বলছে, স্মার্টফোন নানাভাবে সুষ্ঠু শিক্ষা গ্রহণে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত রোধে, শিক্ষার মান উন্নয়নে এবং শিশুদের সাইবারবুলিং থেকে রক্ষা করতে সারা বিশ্বে স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধের আহবান জানানো হয়েছে। 

সংস্থাটি রিপোর্টে উল্লেখ করা হয়, মোবাইল ফোনের ব্যবহার এডুকেশনাল পারফরম্যান্সের উপর গভীর প্রভাব ফেলছে। পাশাপাশি তা শিক্ষার্থীদের মনোজগতেও বিরূপ প্রভাব ফেলছে। শিক্ষার ক্ষেত্রে স্মার্টফোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা হিউম্যান সেন্টার্ড ভিশনের আওতায় থাকাই উচিত। 

অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে যে শিক্ষাগত পারফরম্যান্স কমে যায় এবং স্ক্রিন টাইম বেশি হলে শিশুদের মানসিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলে তার প্রমাণ রয়েছে। শিক্ষকের সঙ্গে মুখোমুখি কথার কোনও বিকল্প নেই। তাই অনলাইন শিক্ষা এ ব্যবস্থাকে নষ্ট করা উচিত নয়।

জাতিসংঘের সংস্থাটি বলছে, স্কুলে স্মার্টফোন নিষিদ্ধের আহ্বান জানানোর মাধ্যমে তারা একটি স্পষ্ট বার্তা দিতে চায় যে, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ সব ধরনের ডিজিটাল প্রযুক্তিই 'মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির' অধীন হওয়া উচিত। কখনোই তা শিক্ষকের সঙ্গে মুখোমুখি মিথস্ক্রিয়ার বিকল্প নয়।

বিচার-বিবেচনাহীনভাবে ডিজিটাল প্রযুক্তিকে স্বাগত জানানোর বিরুদ্ধে নীতিনির্ধারকদের সতর্ক করে ইউনেস্কো বলে, শিক্ষার ফলাফল এবং অর্থনৈতিক দক্ষতার উপর ডিজিটাল প্রযুক্তির প্রভাবকে অতিরঞ্জিত করে দেখা হতে পারে এবং নতুন মানেই সবসময় ভালো নয়।

পড়ালেখা দিন দিন অনলাইনমুখো হওয়ায় (বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে) ইউনেস্কো নীতিনির্ধারকদের প্রতি জোর আহ্বান জানিয়েছে, শিক্ষার্থীদের মুখোমুখি শিক্ষা গ্রহণের জন্য শিক্ষাখাতে 'সামাজিক ব্যপ্তি'র জায়গাটিকে যেন অবহেলা না করা হয়।

ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল ওদ্রে আজুলে বলেন, শিক্ষার্থীদের আরও ভালো অভিজ্ঞতা অর্জন এবং শিক্ষার্থী ও শিক্ষকদের কল্যাণের জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা উচিত; তাদের ক্ষতি করার জন্য নয়। অনলাইন যোগাযোগ মানুষের সাথে মানুষের মিথস্ক্রিয়ার বিকল্প হতে পারে না।

ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল ওদ্রে আজুলে বলেন, ডিজিটাল বিপ্লবের মধ্যে অপরিমেয় সম্ভাবনা রয়েছে ঠিকই, কিন্তু সমাজে এটিকে কিভাবে নিয়মানুযায়ী পরিচালনা করা উচিত তার জন্য যেমন সতর্কতা উচ্চারণ করা হয়েছে, তেমনি শিক্ষা খাতে এটিকে কিভাবে ব্যবহার করতে হবে, সেদিকেও একইরকম মনোযোগ দিতে হবে।

আরও পড়ুন: নাইজারের নতুন সরকারপ্রধান জেনারেল চিয়ানি

তবে মহামারির সময় অনলাইন শিক্ষাই বাঁচিয়েছে, সে কথাও জানিয়েছে ইউনেস্কো। তাদের হিসেবে, মহামারির সময় এক বিলিয়নেরও বেশি শিক্ষার্থী অনলাইনে পড়ালেখায় ঝুঁকে পড়ে। ইন্টারনেট সহজলভ্য না থাকায় লাখ লাখ দরিদ্র শিশুর শিক্ষা বন্ধ ছিলো। 

প্রতি ছয়টি দেশের একটিতে স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করা হয়েছে। সব দেশকে অবশ্যই নিশ্চিত করতে হবে, শিক্ষায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের পেছনে স্পষ্ট উদ্দেশ্য ও নীতিমালা রয়েছে। এ প্রযুক্তি তাদের জন্য উপকারী এবং কারো কোনো ক্ষতি করছে না। গোপনীয়তা ভঙ্গ করে বা অনলাইনে বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে যেন ক্ষতি না করে, তা নিশ্চিত করতে হবে। 


একাত্তর/এসজে

শনিবার ভোরে ইরানজুড়ে মার্কিন ও ইসরাইলি যৌথ সামরিক আগ্রাসনের এক পৈশাচিক অধ্যায় রচিত হলো। হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৪৩ জন নিরপরাধ...
সাইবার বুলিং এড়াতে গ্রিসের স্কুলগুলোর জন্য নতুন নিয়ম চালু করছে গ্রিক সরকার। নতুন এ নিয়মে শিক্ষার্থীরা স্কুলে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।
লাখ লাখ কিলোমিটার দুরে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে এবার মানুষের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ করা উদ্যোগ নেওয়া হয়েছে। আর খুব শিগগিরই ২৭৫টি ভাষার একটি ‘মেমোরি ডিস্ক’ নিয়ে একটি মহাকাশযান চাঁদের দিকে রওনা...
ইমেইলে বোমা হামলার হুমকি পাওয়ার পর দিল্লির প্রায় ১০০ স্কুল খালি করে ব্যাপক তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হুমকি পাওয়ার পরপরই স্কুলগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর