অবশেষে রাশিয়াতে দেখা গেলো প্রিগোজিনকে

আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৮:২৮ পিএম

অবশেষে দেখা পাওয়া গেলো হঠাৎ করে ক্রেমলিনের সেনাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আলোচনায় আসা রাশিয়ার ভাড়াটে সেনা দলের সাবেক প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে। সেই বিদ্রোহের পর থেকে তার সম্পর্কে বিভিন্ন খবর আসলেও এই প্রথম দেখা গেলো।

বিবিসি জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গে আফ্রিকা-রাশিয়া শীর্ষ সম্মেলনের সময় তোলা ছবিতে রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে দেখা গেছে। ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের (সিএআর) রাষ্ট্রদূত ফ্রেডি মাপুকার সাথে হাত মেলাচ্ছেন প্রিগোজিন।

ছবিটি ফেসবুকে পোস্ট করেন দিমিত্রি সিটি - যিনি সিএআরে ওয়াগনারের কার্যক্রমের ব্যবস্থাপক বলে খবরে বলা হয়। জুন মাসে ওয়াগনারের ব্যর্থ বিদ্রোহের পর এই প্রথম রাশিয়ার ভেতরে এই প্রথম প্রিগোজিনকে নিশ্চিতভাবে দেখা গেলো। 

শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে এবং অন্যান্য প্রমাণ মিলিয়ে দেখে বিবিসি নিশ্চিত করেছে যে সেন্ট পিটার্সবার্গের ট্রেজিনি প্যালেস হোটেলে মাপুকা ও প্রিগোজিনের এই সাক্ষাত হয়। হীরার খনি-সমৃদ্ধ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে এখন বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে সরকারকে সহায়তা করছে ওয়াগনার বাহিনীর ভাড়াটে যোদ্ধারা।


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর