বুদ্ধদেবের অবস্থা স্থিতিশীল

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০২:৫০ পিএম

এখনও ভেন্টিলেশনে রয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট কমিউনিস্ট নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং দুপুরে করা হবে বুকের সিটি স্ক্যান। 

শনিবার শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে যাওয়ায় তাকে আলিপুরের উডল্যান্ডস মাল্টিস্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। রাতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয় এই প্রবীণ নেতাকে।  

তার চিকিৎসক কৌশিক চক্রবর্তী কলকাতার একটি গণমাধ্যমকে জানান, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রীর শরীরে ক্লেবশিয়েলা নামক একটি ব্যাকটেরিয়া পাওয়া গেছে। এই ব্যাকটেরিয়াটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। পাশাপাশি কোনও ওষুধের প্রতিক্রিয়াও হতে দেয় না শরীরে। 

তিনি আরও জানান, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেয়া অ্যান্টিবায়োটিকটি বদলে দেয়া হয়েছে। তবে নতুন করে শারীরিক অবস্থার অবনতি না হওয়ায় তাকে স্থিতিশীল বলা যেতে পারে।

হাসপাতাল সূত্রে জানা যায়, তার রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেশি। ৬০ গুণ বেশি ক্রিয়েটিনিন তার শরীরে আছে। বুদ্ধদেব ভট্টাচার্য টাইপ-২ রেসপিরেটরি ফেলিয়োর হয়েছে। যার ফলে রক্তে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেশি আছে, অক্সিজেনের মাত্রা কমে গিয়েছে। 

আরও পড়ুন : গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি

দীর্ঘদিন ধরে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারিতে ভুগছেন বুদ্ধদেব ভট্টাচার্য। এছাড়া ২০২১ সালে করোনা আক্রান্ত হয়েছিলেন এই প্রবীণ কমিউনিস্ট নেতা। 


একাত্তর/পিএজে

বিশ্বকাপের উত্তেজনায় যখন ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন, ঠিক সেই আবহেই প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
রাজনৈতিক দলগুলো সাধারণত নির্বাচনে হারলেও টিকে থাকে। কিন্তু তারা যে জিনিসটির মুখোমুখি হয়ে সবচেয়ে বেশি অস্তিত্বের সংকটে পড়ে, তা হলো- হঠাৎ করে ক্ষমতার মসনদ হারানো। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। তার এই সিদ্ধান্তে কলকাতার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর