লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে সংঘর্ষে নিহত ছয়

আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১০:৫৫ এএম

লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন ফাতাহ কমান্ডার রয়েছেন বলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলন নিশ্চিত করেছে। 

সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফাতাহ আন্দোলন এবং প্রতিদ্বন্দ্বী ইসলামপন্থী দলগুলোর মধ্যে আইন আল-হিলওয়েহ ক্যাম্পে সংঘর্ষ শুরু হয়।

জাতিসংঘ বলছে, ১৯৪৮ সালে স্থাপিত লেবাননের বৃহত্তম আইন আল-হিলওয়েহ শিবিরটিতে ৬৩ হাজারেরও বেশি নিবন্ধিত শরণার্থী রয়েছে। 

দক্ষিণাঞ্চলীয় শহর সিডনের কাছে অবস্থিত ক্যাম্পটি লেবাননের নিরাপত্তা বাহিনীর এখতিয়ারের বাইরে পড়ে। এটির নিরাপত্তা বজায় রাখার জন্য শিবিরের মধ্যে প্রতিদ্বন্দ্বী দলগুলোর ওপর দায়িত্ব ছেড়ে দেওয়া হয়, কিন্তু দলগত বিরোধ সাধারণ ঘটনা।

ক্যাম্পের অভ্যন্তরে একটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, শনিবার ইসলামপন্থী আল-শাবাব আল-মুসলিম গোষ্ঠীর একজন সদস্য নিহত হওয়ার পর সহিংসতা শুরু হয়। এতে গ্রুপের নেতাসহ আরও ছয়জন আহত হয়েছেন।

রোববার পর্যন্ত উত্তেজনা বাড়তে থাকলে ফাতাহ কমান্ডার আশরাফ আল-আরমাউচি এবং তার চার সহযোগীর মৃত্যু হয়।

এএফপির উদ্ধৃতি দিয়ে একটি বিবৃতিতে, ফাতাহ লেবাননের ফিলিস্তিনি শিবিরগুলোর ‘নিরাপত্তা ও স্থিতিশীলতা’ ক্ষুণ্ণ করার লক্ষ্যে একটি ‘জঘন্য ও কাপুরুষোচিত অপরাধের’ নিন্দা করেছে।

ফিলিস্তিনের প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, শিবিরগুলোর নিরাপত্তা একটি অলঙ্ঘনীয় রেখা, এবং কারও জন্য আমাদের জনগণকে ভয় দেখানো এবং তাদের সুরক্ষার ওপর হস্তক্ষেপ করা অনুমোদিত নয়। 

আরও পড়ুন: পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত বেড়ে ৪৪

সহিংসতার সময় ছয়জন নিহতের পাশাপাশি লেবাননের সেনাও আহত হয়েছে বলে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে।


একাত্তর/এসজে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর