মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ পুনরায় বাড়লো

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০২:২২ পিএম

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয়মাস বাড়ানো হয়েছে।

সোমবার দেশটির ন্যাশনাল ডিফেন্স ও সিকিউরিটি কাউন্সিল (এনডিএসসি ) জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর বিষয়ে সম্মত হয়। খবর: রয়টার্স।

এর ফলে জান্তা সরকার আগস্টে নির্বাচন দেয়ার অঙ্গীকার করলেও তাতে বিলম্ব ঘটবে বলেই বিশ্লেষকরা বলছেন।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এমআরপিভির খবরে বলা হয়, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সুই- পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি- এ কারণ দেখিয়ে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয়মাস বাড়ানোর ঘোষণা দেন যা ১ আগস্ট ২০২৩ থেকে কার্যকর হবে।

সেনাবাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর জরুরি অবস্থা জারি করেছিল।

এ বছর জুলাইয়ে জরুরি অবস্থার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এ প্রেক্ষিতে ন্যাশনাল ডিফেন্স ও সিকিউরিটি কাউন্সিল (এনডিএসসি) বৈঠকে বসে।

আরও পড়ুন: ভারতে ক্রেন দুর্ঘটনায় ১৭ শ্রমিক নিহত

এদিকে, এর আগে সামরিক সরকার আগস্টে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল। এখন দেশটির সংবিধান অনুযায়ী জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর কারণে নির্বাচনের তারিখও পিছিয়ে যাবে। 


একাত্তর/জো

চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচন দেশটির দীর্ঘদিনের সংকট উত্তরণে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। 
মিয়ানমারের পশ্চিমাঞ্চলে একটি গ্রামীণ বাজারে জান্তা বাহিনীর বিমান হামলায় তিন শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
১৯৭০ বিশ্বকাপে জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার গার্ড মুলারের পর প্রথম পুরুষ ফুটবলার হিসেবে বিশ্বকাপে দুই অঙ্কের গোলের অনন্য মাইলফলক স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে। কিন্তু এমন কীর্তির রাতেও মাঠ ছাড়তে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর