নাইজারে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা চূড়ান্ত

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১০:৫৬ এএম

নাইজারে গেলো সপ্তাহের সেনা অভ্যুত্থানকে প্রতিহত করতে দেশটিতে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছেন পশ্চিম আফ্রিকার নেতারা। কখন এবং কীভাবে এ সামরিক অভিযান পরিচালনা করা হবে সে বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

আফ্রিকার ১৫ দেশের জোট ইকোনোমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটসের (ইকোয়াস) রাজনৈতিক, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কমিশনার আবদেল-ফাতাউ মুসাহ বলেছেন, কখন এবং কোথায় হামলা চালানো হবে তা প্রকাশ করবে না কর্তৃপক্ষ। ব্লকের রাষ্ট্রপ্রধানরা এ সিদ্ধান্ত নেবেন। 

নাইজেরিয়ার রাজধানী আবুজাতে তিন দিনের বৈঠক শেষে শুক্রবার মুসাহ বলেন, আমরা কীভাবে, কখন বাহিনী মোতায়েন করতে যাচ্ছি সে বিষয়ে আলোচনা হয়েছে। 

ইকোয়াস এরইমধ্যে নাইজারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে জানিয়েছে, সেনা অভ্যুত্থানের নেতারা রোববারের মধ্যে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে ক্ষমতা ফিরিয়ে না দিলে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। খবর আল জাজিরার। 

image

ইকোয়াস জোটের বৈঠক

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু শুক্রবার সিনেটে পাঠ করা এক চিঠিতে তার সরকারকে সেনা মোতায়েনসহ বিকল্প পদক্ষেপের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। 

সেনেগালের পক্ষ থেকে জানানো হয়েছে, তারাও নাইজারে সেনা পাঠাবে।

আরও পড়ুন: দেশে সাইবার হামলার হুমকিতে সতর্কতা জারি

অন্যদিকে নাইজারের সামরিক শাসকরা বাইরের দেশের হস্তক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন, যেকোনো ধরনের বহিঃআক্রমণ প্রতিহত করা হবে।

নাইজারের সামরিক অভ্যুত্থানকে পরোক্ষভাবে সমর্থন জানিয়ে প্রতিবেশী দুই দেশ বুরকিনা ফাসো ও মালি বলছে, নাইজারে যেকোনো সামরিক হস্তক্ষেপ তাদের দুই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।  

গেলো ২৬ জুলাই প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে অবরুদ্ধ করে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নাইজারের প্রেসিডেন্সিয়াল গার্ডের সদস্যরা। পরে সেনাবাহিনীর বিশেষ এ শাখার প্রধান জেনারেল আব্দুর রহমান চিয়ানি নিজেকে নাইজারের প্রধান হিসেবে ঘোষণা করেন। 


একাত্তর/আরবিএস  

আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নিজার রাজ্যে মসজিদে হামলা চালিয়ে নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় ৬০০ জনকে অপহরণ করার পর তাঁদের জিম্মি অবস্থার একটি ভিডিও প্রকাশ করেছে একটি সশস্ত্র...
মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে পানি নিয়ে দুই পরিবারের মধ্যকার বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমান মাহামাত জানিয়েছেন, এই সহিংসতায় অন্তত ৪২ জন...
আফ্রিকা সফরের দ্বিতীয় পর্যায়ে বুধবার ক্যামেরুনের মাটিতে পা রাখলেন পোপ লিও। চার দেশের এই উচ্চাভিলাষী ১০ দিনের সফরে পোপের মূল লক্ষ্য ক্যামেরুনের ইংরেজিভাষী অঞ্চলগুলোতে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে...
ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ এবং সম্প্রতি ইসলামাবাদে শান্তি আলোচনা থমকে যাওয়ার প্রেক্ষাপটে গত সপ্তাহান্তে বিশ্বজুড়ে ব্যাপক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর