সামরিক হস্তক্ষেপের আশঙ্কা, আকাশসীমা বন্ধ করলো নাইজার

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১২:৩৮ পিএম

আফ্রিকার ১৫ দেশের জোট ইকোনোমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটসের (ইকোয়াস) আল্টিমেটাম প্রত্যাখ্যান করেছে নাইজার অভ্যুত্থানের নেতারা। ইকোয়াসের সামরিক হস্তক্ষেপের হুমকি মোকাবেলায় দেশটির আকাশসীমা বন্ধ করে দিয়েছে সামরিক জান্তা।

রোববার সেনা অভ্যুত্থানের সমর্থনে দেশটির রাজধানী নিয়ামির একটি স্টেডিয়ামে জড়ো হয় কয়েক হাজার নাগরিক। এ সময় আকাশসীমা বন্ধ ঘোষণা করে জান্তা সরকার। খবর এএফপি’র।

এর আগে ইকোয়াসের পক্ষ থেকে বলা হয়েছিল, সেনা অভ্যুত্থানের নেতারা রোববারের মধ্যে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে ক্ষমতা ফিরিয়ে না দিলে নাইজারে সামরিক হস্তক্ষেপ করা হবে। 

এক বিবৃতিতে সামরিক জান্তা জানিয়েছে, 'হস্তক্ষেপের হুমকি' মোকাবেলায় নাইজারের আকাশসীমা রোববার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল বিমানের ক্ষেত্রে এটি বহাল থাকবে। আর এ হস্তক্ষেপের হুমকি প্রতিবেশী দেশগুলোর প্রস্তুতির মধ্যদিয়ে স্পষ্ট হয়ে উঠেছে।

গেলো ২৬ জুলাই প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে অবরুদ্ধ করে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নাইজারের প্রেসিডেন্সিয়াল গার্ডের সদস্যরা। পরে সেনাবাহিনীর বিশেষ এ শাখার প্রধান জেনারেল আব্দুর রহমান চিয়ানি নিজেকে নাইজারের প্রধান হিসেবে ঘোষণা করেন। 

আরও পড়ুন: শততম বার পেছালো সাগর-রুনি হত্যার প্রতিবেদন দাখিল

ইকোয়াস শুরু থেকেই এ অভ্যুত্থানের বিরোধিতা করে আসছে। 

অন্যদিকে নাইজারের সামরিক অভ্যুত্থানকে পরোক্ষভাবে সমর্থন জানিয়ে প্রতিবেশী দুই দেশ বুরকিনা ফাসো ও মালি বলছে, নাইজারে যেকোনো সামরিক হস্তক্ষেপ তাদের দুই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।  


একাত্তর/আরবিএস   

আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নিজার রাজ্যে মসজিদে হামলা চালিয়ে নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় ৬০০ জনকে অপহরণ করার পর তাঁদের জিম্মি অবস্থার একটি ভিডিও প্রকাশ করেছে একটি সশস্ত্র...
মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে পানি নিয়ে দুই পরিবারের মধ্যকার বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমান মাহামাত জানিয়েছেন, এই সহিংসতায় অন্তত ৪২ জন...
আফ্রিকা সফরের দ্বিতীয় পর্যায়ে বুধবার ক্যামেরুনের মাটিতে পা রাখলেন পোপ লিও। চার দেশের এই উচ্চাভিলাষী ১০ দিনের সফরে পোপের মূল লক্ষ্য ক্যামেরুনের ইংরেজিভাষী অঞ্চলগুলোতে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে...
ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ এবং সম্প্রতি ইসলামাবাদে শান্তি আলোচনা থমকে যাওয়ার প্রেক্ষাপটে গত সপ্তাহান্তে বিশ্বজুড়ে ব্যাপক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর