রুশ শিবিরে আতঙ্ক ছড়াচ্ছে বাখমুতের ভূতেরা

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৬:০১ পিএম

বাখমুতের ভূত বা ঘোস্টস অব বাখমুত... না কোনো হরর সিনেমার নাম নয়। ইউক্রেনের পূর্বাঞ্চলের বাখমুত শহরটি দখল মুক্ত করতে সামরিক বাহিনীর সাথে কাজ করছে বাখমুতের ভুত নামে খ্যাত দলটি। স্নাইপার বন্দুক দিয়ে দূর থেকে নিঃশব্দে গুলি চালিয়ে শত্রুদের ধরাশায়ী করাই এই বাহিনীর কাজ।

হলিউড মুভির বদৌলতে ইতিমধ্যে স্নাইপারদের সম্পর্কে ধারণা রয়েছে অনেকেরই। দূর থেকে নিঃশব্দে গুলি চালিয়ে শত্রুদের ধরাশায়ী করাই স্নাইপারের কাজ। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশবাহিনীর আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে এই স্নাইপার বাহিনী। যাদের আরেক নাম বাখমুতের ভূত বা ঘোস্ট অব বাখমুত। 

কয়েকমাস আগে বাখমুত শহরটি দখলে নেয় রুশবাহিনী। তবে এটিকে দখলমুক্ত করতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে ইউক্রেনিয় বাহিনী। আর তাদেরই স্নাইপার বাহিনীটি পরিচিত বাখমুতের ভুত নামে । 

বাখমুতের ভুত দলটিতে ২০ জন সেনা রয়েছে। ছয় মাস ধরে তারা এই অঞ্চলে যুদ্ধ করছেন। শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ হর্তাকর্তাদের ধরাশায়ী করতে প্রায়ই অভিযানে নামেন তারা। 

দলের প্রধান কমান্ডারের দাবি, এখন পর্যন্ত ৫২৪ জনকে তারা হত্যা করেছে, এর মাঝে ৭৪ জনকে তিনি নিজেই হত্যা করেছেন। তিনি বলেন, আমাকে ভূত নামে ডাকা হয়। আমরা যখন বাখমুতে লড়াইয়ে নেমে রুশ যোদ্ধাদের ভয় ধরাতে শুরু করলাম, তখন আমাদের বাখমুতের ভূত নাম দেওয়া হয়েছিল।

বাখমুতের ভূত রাতের আঁধারে অভিযান চালায়। এক সাথে তিন থেকে চারজন অংশ নেয়। মূলত একজনই স্নাইপার চালান। সংগে থাকে আরেক সেনা। তার কাজ লক্ষ্যবস্তু চিহ্নিত করাসহ নানা তথ্য দিয়ে যিনি স্নাইপার চালাবেন তাকে সহযোগিতা করা। অন্য আরেকজন গাড়িতে করে তাদের যুদ্ধের সম্মুখ সারির কাছাকাছি নিয়ে যান । 

বেশিরভাগ ক্ষেত্রে লক্ষবস্তুর কাছে পৌছতে অনেকটা পথ হেটে পারি দিতে হয় সেই স্নাইপার সেনাকে। এক স্নাইপার সেনা বলেন, আমাদের অভিযান শত্রুদের ওপর মানসিক প্রভাব ফেলে। কারণ রুশ সেনারা দেখতে পারছেনা যে হামলা কোথা থেকে হচ্ছে। গুলির কোনো শব্দও তারা শুনতে পাচ্ছে না। 

বাখমুত দলের কমান্ডার জানান অনেক যাচাই বাছাইয়ের পর একেকজনকে দলে নেয়া হয়। যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব দেয়া হয় মানবতা ও দেশপ্রেমকে। কে কতটা সামরিকভাবে দক্ষ বা অভিজ্ঞ, তা এখানে মুখ্য নয় । 

গত ছয় মাসে এই বাখমুতের ভুত দলটির কমান্ডারসহ অনেকেই আহত হয়েছেন, তবে কেউ মারা যাননি। দলের কমান্ডার জানান, প্রতিটি অভিযান হতে পারে আমাদের শেষ অভিযান। তবে আমরা যেটা করছি, সেটা ভালো কাজ। 

স্নাইপারদের এই দল আকারে রুশ বাহিনীর তুলনায় অনেক ছোট। তারা হয়তো একাকী জয় পাবে না কিংবা বাখমুতকে মুক্ত করতে পারবে না। তবে নিজেদের ছোট অবদানেরও অনেক বড় গুরুত্ব আছে বলে মনে করেন দলের সদস্যরা।

একাত্তর/জো

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার, রুশ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে এই হামলা চালানো...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর