মস্কোর দিকে রওনা হওয়া দুই ড্রোন ভূপাতিত করার দাবি

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১১:৫৯ এএম

রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মস্কোর দিকে রওনা হওয়া দুটি সশস্ত্র ড্রোনকে গুলি করে নামিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। এটি রাশিয়ায় ড্রোন হামলার সর্বশেষ ঘটনা। 

বুধবার ভোরে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, একটি ড্রোন শহরের দক্ষিণ উপকণ্ঠে ডোমোদেডোভো এলাকায়, এবং দ্বিতীয়টি রাজধানীর পশ্চিমে মিনস্ক হাইওয়ে এলাকায় গুলি করে ভূপাতিত করা হয়।

সোবিয়ানিন টেলিগ্রাম মেসেজিং চ্যানেলে বলেন, দুটি যুদ্ধ ড্রোনের শহরে ঢোকার প্রচেষ্টা রেকর্ড করা হয়েছে। উভয়কেই বিমান প্রতিরক্ষা দ্বারা গুলি করে নামানো হয়। 

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস বুধবার ড্রোন হামলার চেষ্টার কথা জানিয়ে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলেছে, ইউক্রেনীয় ড্রোনগুলো মস্কোতে আক্রমণ করার চেষ্টা করার সময় ধ্বংস করা হয়।

এটি গত এক সপ্তাহের মধ্যে মস্কোতে তৃতীয় ড্রোন হামলার চেষ্টা।

রাশিয়ান কর্মকর্তাদের মতে, রোববার রাজধানীর উপকণ্ঠে পোডলস্কি জেলায় এবং সোমবার কালুগা অঞ্চলের কাছে ইউক্রেনীয় ড্রোন গুলি করে নামানো হয়। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সপ্তাহে বলে, তারা সাতটি ড্রোন গুলি করেছ– কালুগার কাছেও, যা মস্কো থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কম।

মস্কো সম্প্রতি ইউক্রেন থেকে ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত ৩০ জুলাই, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেন, রাশিয়ায় ‘যুদ্ধ’ আসছে, দেশটির ‘প্রতীকী কেন্দ্র এবং সামরিক ঘাঁটি’ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।


একাত্তর/এসজে

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর