প্রকৃতির পঞ্চম শক্তি আবিস্কারের কাছাকাছি বিজ্ঞানীরা!

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১১:৩২ পিএম

আমেরিকার শিকাগোর একদল পর্দার্থ বিজ্ঞানী দাবি করেছেন, তারা হয়তো প্রকৃতির একটি নতুন শক্তির অস্তিত্ব আবিষ্কারের কাছাকাছি চলে এসেছেন। তারা আরও দেখতে পেয়েছেন যে, মিউওন নামের উপ-পারমাণবিক কণা এই সংক্রান্ত পদার্থবিদ্যায় যেভাবে বলা আছে সেভাবে আচরণ করছে না। অর্থাৎ, উপ-পারমানবিক কণা মিউওন অন্যরকম আচরণ করছে।

বিজ্ঞানীরা বিশ্বাস করেন, কোন অজানা শক্তি মিউওনের উপর কাজ করছে। তবে এসব ফলাফল নিশ্চিত করার জন্য আরও তথ্য উপাত্তের প্রয়োজন হবে। আর যদি সেগুলো যাচাই করা হয় তবে সেটি পদার্থবিজ্ঞানে একটি নতুন বিপ্লবের সূচনা করতে পারে।

আমরা প্রতিদিন যে সব শক্তি অনুভব করি, তা কেবল চারটি বিভাগে ভাগ করা যেতে পারে, এক মাধ্যাকর্ষণ, তড়িৎ চুম্বকত্ব,শক্তিশালী বল এবং দুর্বল বল। এই চারটি মৌলিক শক্তি নিয়ন্ত্রণ করে কিভাবে মহাবিশ্বের সব বস্তু এবং কণা একে অপরের সাথে যোগাযোগ করে।

ফার্মিল্যাব নামের একটি আমেরিকান প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠান কণাতত্ত্ব নিয়ে কাজ করে। এদেরই একটি পরীক্ষা থেকে বিজ্ঞানীরা উপ-পারমানবিক কণা মিউওন সম্পর্কে ধারণা পান। ২০২১ সালের একটি পরীক্ষার তথ্য-উপাত্ত যাচাইয়ের পর প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা দেখতে পান এই কণার ওপর অন্য একটি শক্তি কাজ করছে। আর সেটিই হতে পারে পঞ্চম শক্তি। 

image


তারপর থেকে গবেষণা দলটি আরও তথ্য সংগ্রহ করে। ফার্মিলাবের সিনিয়র বিজ্ঞানী ডঃ ব্রেন্ডন কেসি বলেন, আমরা সত্যিই নতুন দিগন্ত উম্মোচন করতে যাচ্ছি। অতীতের যে কোন সময়ের তুলনায় চরম নির্ভুলতায় আমরা পঞ্চম শক্তির বিষয়টি পরিমাপ করার চেষ্টা করছি।

গবেষকরা দেখেছেন যে, মিউওন এমনভাবে আচরণ করছে যা বর্তমান তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না। কারণ প্রকৃতির নতুন এক শক্তির প্রভাবে মিউওন আলোর গতিতে একটি গোলাকার রিংয়ের মধ্যে এক হাজারের বেশিবার ঘুরতে পারে। সাধারণ পর্দাথবিজ্ঞানে এনিয়ে কিছু বলা হয়নি।

image


যদিও প্রকৃতির পঞ্চম শক্তির বিষয়ে শক্তিশালী তথ্য উপাত্ত পেলেও, ফার্মিল্যাব দল এখনও চূড়ান্ত প্রমাণ পায়নি। কিন্তু তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের উন্নয়নের কারণে মিউওন সম্পর্কে বিজ্ঞানীদের মনের মধ্য কি ধরনের দোলাচল তৈরি হবে, তা নিয়েও শঙ্কা রয়েছে ফার্মিল্যাব দলে।

তবে তারা মনে করছেন, আগামী দুই বছরের মধ্যে প্রকাশ্যে ঘোষণা দেয়ার মতো প্রমাণ তারা পেয়ে যাবেন। আর সেই লক্ষ্যেই এখন কাজ চলছে। তবে এনিয়ে ইউরোপের একটি বিজ্ঞানীর আরও আগেই প্রকৃতির পঞ্ম শক্তিকে বিশ্বের সামনে হাজির করতে পারে। 


একাত্তর/পিএজে   

চলে গেলেন ‘ঈশ্বর কণা’র আবিষ্কারক নোবেলজয়ী পদার্থবিদ পিটার হিগস। তার পারিবারিক সূত্র জানিয়েছে দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভোগার পর নিজ বাসায় মারা যান এই কৃতি ব্রিটিশ বিজ্ঞানী।
লাখ লাখ বহুতল ভবনের ভারে দেবে যাচ্ছে নিউইয়র্ক সিটি। ধীরে ধীরে এ পরিবর্তন বোঝা যাচ্ছে।সম্প্রতি এক গবেষণায় দেখা যায়, বৈশ্বিক হারের চেয়ে দ্বিগুণ দ্রুত নিউইয়র্কের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে।ধারণা করা...
অতি প্রবল মোখার রেশ কাটতে না কাটতেই সাগরে আরও একটি ঘূর্ণিঝড় চলছে। অবশ্য মোখা সৃষ্টির সময়ই এই ঘূর্ণির আভাস পেয়েছিল আবহাওয়া ও জলবায়ু পর্যবেক্ষকরা। সাগরের লুঘচাপ থেকে গভীর নিম্নচাপ পরিণত হয়ে এরিমধ্যে...
চীনের বিজ্ঞানী হি জিয়ানকুইকে ভিসা দিয়েও বাতিল করেছে হংকং। যদিও তাকে নিয়ে আগেও বিতর্ক হয়েছে।জিন নিয়ে গবেষণা করেন হি জিয়ানকুই। লাইসেন্স না নিয়েই ওষুধ নিয়ে কাজ করতে গিয়ে এর আগে চীনেই ধরা পড়েছিলেন...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর