চীনা বিজ্ঞানীর ভিসা বাতিল করলো হংকং

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩০ পিএম

চীনের বিজ্ঞানী হি জিয়ানকুইকে ভিসা দিয়েও বাতিল করেছে হংকং। যদিও তাকে নিয়ে আগেও বিতর্ক হয়েছে।

জিন নিয়ে গবেষণা করেন হি জিয়ানকুই। লাইসেন্স না নিয়েই ওষুধ নিয়ে কাজ করতে গিয়ে এর আগে চীনেই ধরা পড়েছিলেন তিনি। শেষমেশ তিন বছর জেল এবং তিন মিলিয়ন চীনের অর্থ জরিমানা দিয়ে সম্প্রতি জেল থেকে ছাড়া পান।

ছাড়া পেয়ে নিজের নতুন গবেষণা নিয়ে ঘোষণা দেন ওই বিজ্ঞানী। তার বক্তব্য, হেরিডিটিঅসুখ নিয়ে হংকংয়ে নতুন গবেষণা করবেন তিনি।

এর আগে জেনেটিকালি শিশু তৈরি করার কথা বলে রীতিমতো বিতর্ক তৈরি করেছিলেন এই বিজ্ঞানী।

হি জানিয়েছিলেন, হংকংয়ে পাকাপাকি গবেষণার কাজ করতে চান তিনি। হংকং সেই মর্মে তাকে কাজের ভিসাও দিয়েছে।

বস্তুত, হংকং প্রাথমিকভাবে এই বিজ্ঞানীকে কাজের ভিসা দিয়েও ছিল। কিন্তু বিতর্ক শুরু হওয়ার পর হংকং সেই ভিসা বাতিল করে জানায়, হি-কে কোনরকম ভিসা দেওয়া হচ্ছে না। যে ভিসা দেওয়া হয়েছিল তা বাতিল করা হচ্ছে।

আরও পড়ুন: মস্কো যাবেন শি জিনপিং: রিপোর্ট

বরাবরই বিতর্কিত বিষয় নিয়ে গবেষণা করেন হি। শুধু তা-ই নয়, কাজের ক্ষেত্রে কোনোরকম লাইসেন্স বা সরকারি অনুমোদন গ্রাহ্য করেন না তিনি।

এর আগে এজন্য চীনে তার শাস্তি হয়েছে। এবার হংকং-ও তাকে গ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে।


একাত্তর/আরএ

ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতির পরিধি বিস্তৃত করতে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে বান কেউন বিমানঘাঁটি এলাকায় একটি নতুন যৌথ সামরিক সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর