বিধ্বংসী দাবানলে পুড়ছে হাওয়াই, মৃতের সংখ্যা বেড়ে ৬৭

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ১০:২২ এএম

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া বিধ্বংসী দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক ব্যক্তি। 

বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন রাজ্য হওয়ার পর হাওয়াই দ্বীপপুঞ্জে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ দুর্যোগগুলোর মধ্যে এটি অন্যতম। 

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে দাবানলের আগুনে ধ্বংসাস্তূপে পরিণত হয়েছে ঐতিহাসিক শহর লাহাইনা। সেখানে প্রায় দুই হাজার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ একশ' কোটি ডলার ছাড়িয়েছে। 

image


শুক্রবার সকালে হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিন বলেন, এখনও প্রায় এক হাজার ব্যক্তির অবস্থান নিশ্চিত করা যায়নি। নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। 

তিনি আরও বলেন, লাহাইনার বেশিরভাগ স্থাপনা ধ্বংস হয়ে গেছে এবং শত শত স্থানীয় পরিবার বাস্তুচ্যুত হয়েছে।

এর আগে মঙ্গলবার হাওয়াইয়ের পশ্চিম উপকূলে দাবানল ছড়িয়ে পড়ে এবং তা দ্রুততার সাথে সমুদ্র তীরবর্তী শহর লাহাইনাকে গ্রাস করে। এই উপকূলের কাছেই অবস্থান করা হারিকেনের প্রচণ্ড বাতাসে দাবানলটি ভয়াবহ রূপ ধারণ করে। দাবানল এত দ্রুত ধেয়ে আসে যে, এতে বিভিন্ন রাস্তায় আটকে পড়ে এবং পালানোর জন্য অনেকে মরিয়া হয়ে সমুদ্রে ঝাঁপ দেয়। 

image


হাওয়াই দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্রের ৫০তম রাজ্য হওয়ার এক বছর পর সেখানে এমন মর্মান্তিক ঘটনা ঘটলো উল্লেখ করে গভর্নর বলেন, ১৯৬০ সালে বিগ দ্বীপে বিশাল সামুদ্রিক ঢেউয়ের আঘাতে ৬১ জনের প্রাণহানি ঘটেছিল। এরপর এটিই সবচেয়ে ভয়াবহ দুর্যোগ।

image


সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, লাহাইনার অধিকাংশ অঞ্চলে আগুন জ্বলছে এবং কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী সৃষ্টি হয়েছে।

মাউই কাউন্টির কর্মকর্তারা জানান, দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


একাত্তর/আরবিএস  

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
শারদীয় পূজার ছুটিতে স্বজনদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাতে রাজশাহীতে ভায়রার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা শহিদুল ইসলাম ও তাঁর পরিবার। কিন্তু ঘাতক ট্রাকের সঙ্গে বাসের এক ভয়াবহ...
জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে সৃষ্ট ক্ষতিকর নির্গমনের কারণে বৈশ্বিক উষ্ণায়ন আশঙ্কাজনক হারে ত্বরান্বিত হচ্ছে, যা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পরিবেশব্যবস্থাগুলোকে ধ্বংসের চরম বা ‘টিপিং...
পৌরাণিক আখ্যান অনুযায়ী দেবী দুর্গার হাতে মহিষাসুরের পরাজয় কেবল এক প্রাচীন দেব-অসুরের যুদ্ধের কাহিনী নয়, বরং তা যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের এবং অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির এক চিরন্তন...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর