জ্বলছে হাওয়াই, মৃতের সংখ্যা বেড়ে ৮৯

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১২:১৪ পিএম

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া বিধ্বংসী দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ শতাধিক।  

বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন রাজ্য হওয়ার পর হাওয়াই দ্বীপপুঞ্জ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে। 

রোববার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা করা হচ্ছে।

হাওয়াই দ্বীপপুঞ্জে জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি মাউই দ্বীপে অতিরিক্ত উদ্ধারকর্মী পাঠানো হয়েছে।  

দাবানলের আগুনে ধ্বংসাস্তূপে পরিণত হয়েছে ঐতিহাসিক শহর লাহাইনা। সেখানে প্রায় দুই হাজার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ একশ' কোটি ডলার ছাড়িয়েছে। 

image


হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিন জানান, লাহাইনার বেশিরভাগ স্থাপনা ধ্বংস হয়ে গেছে এবং শত শত স্থানীয় পরিবার বাস্তুচ্যুত হয়েছে।

ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (ফেমা) জ্যেষ্ঠ কর্মকর্তা জেরেমি গ্রিনবার্গ বলেন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকলকর্মীরা। অনেক এলাকায় অতিরিক্ত সহায়তা পাঠানো হয়েছে। 

গভর্নর গ্রিন বলেন, এখনও প্রায় এক হাজার ব্যক্তির অবস্থান নিশ্চিত করা যায়নি। নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। 

মাউই কাউন্টির পুলিশ প্রধান জন পেলেটিয়ার বলেছেন, আহত এবং মৃতদেহ উদ্ধারে হিমশিম খেতে হচ্ছে। হতাহতের সংখ্যা বাড়ছে। 

স্থানীয় গোষ্ঠীগুলো রেড ক্রসের মতো সংস্থাগুলোর মাধ্যমে, গৃহহীনদের জন্য খাবার, পানি এবং আশ্রয়ের ব্যবস্থা করছে।

image


এর আগে মঙ্গলবার হাওয়াইয়ের পশ্চিম উপকূলে দাবানল ছড়িয়ে পড়ে এবং তা দ্রুততার সাথে সমুদ্র তীরবর্তী শহর লাহাইনাকে গ্রাস করে। এই উপকূলের কাছেই অবস্থান করা হারিকেনের প্রচণ্ড বাতাসে দাবানলটি ভয়াবহ রূপ ধারণ করে। দাবানল এত দ্রুত ধেয়ে আসে যে, এতে বিভিন্ন রাস্তায় আটকে পড়ে এবং পালানোর জন্য অনেকে মরিয়া হয়ে সমুদ্রে ঝাঁপ দেয়। 

আরও পড়ুন: আইফেল টাওয়ারে বোমা হামলার হুমকি!

হাওয়াই দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্রের ৫০তম রাজ্য হওয়ার এক বছর পর সেখানে এমন মর্মান্তিক ঘটনা ঘটলো উল্লেখ করে গভর্নর বলেন, ১৯৬০ সালে বিগ দ্বীপে বিশাল সামুদ্রিক ঢেউয়ের আঘাতে ৬১ জনের প্রাণহানি ঘটেছিল। এরপর এটিই সবচেয়ে ভয়াবহ দুর্যোগ।

দাবানলে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশপাশি আরও দ্রুততার উদ্ধারকাজ চালানোর নির্দেশ দেন। 


একাত্তর/আরবিএস  

পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর