হঠাৎ বোমা আতঙ্কে আইফেল টাওয়ার প্রাঙ্গণ খালি!

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১১:০১ পিএম

ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ার এলাকায় হঠাৎ বোমা আতঙ্কে সতর্কতার জন্য পুরো টাওয়ার প্রাঙ্গণ খালি করে ফেলা হয়।

শনিবার এ ঘটনার পর অবশ্য আবার দর্শনার্থীদের জন্য টাওয়ার এলাকা খুলে দেওয়া হয়েছে। খবর: সিএনএন।

ফ্রান্সের বিএফএমটিভি জানায়, দ্রুততম সময়ের মধ্যে আইফেল টাওয়ার এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। টাওয়ার সংলগ্ন সড়কগুলোর গাড়িও অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া হয়। 

আইফেল টাওয়ারের দেখভালের দায়িত্বে থাকা কোম্পানি এসইটিই’র একজন মুখপাত্র বলেন, এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এটি তেমন ঘটে না বললেই চলে।

আরও পড়ুন: তিন মিনিটে ১৫ হাজার ফুট নামলো যাত্রীসহ উড়ান!

ফ্রান্সে পুরো টাওয়ার প্রাঙ্গণ খালি করে ফেলার দৃশ্য অবশ্য বিরল হলেও এবারই প্রথম নয়। ২০১৯ সালেও একবার আইফেল টাওয়ার এলাকা খালি করে ফেলা হয়, কারণ একজন জীবনের ঝুঁকি নিয়ে টাওয়ার বেয়ে ওপরের দিকে উঠছিলেন।


একাত্তর/জো

স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি ও বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর দেখতে দেখতে পার হয়ে গেছে পাঁচটি দিন। শতাব্দীর অন্যতম মারাত্মক এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে...
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল এখন এতটাই মারমুখী রূপ নিয়েছে যে তা বায়ুমণ্ডলে নিজের আবহাওয়া নিজেই তৈরি করছে! পরিবেশ ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের মতে, তীব্র আগুনের তাপে তৈরি হওয়া...
ইউরোপজুড়ে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল পরিস্থিতি ফরাসি ও স্প্যানিশ কর্তৃপক্ষের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের ঐতিহ্যবাহী বর্দো শহরের দক্ষিণ অঞ্চল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে পৌঁছে...
ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের বড় একটি অংশ। তীব্র তাপদাহের সঙ্গে রুক্ষ আবহাওয়া ও বাতাসের গতিবেগ যুক্ত হয়ে ফ্রান্স ও স্পেনের পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বিখ্যাত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর