জার্মান মন্ত্রীসভায় গাঁজার ব্যবহার বৈধ করতে বিল পাস

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০৩:৪০ পিএম

গাঁজার বিনোদনমূলক ব্যবহার ও চাষ বৈধ করার জন্য একটি বিল পাস করেছে জার্মানির মন্ত্রীসভা। বুধবার এ বিতর্কিত বিলটি পাস হয়। 

বিলটি আইন হিসেবে পাস হলে এটি হবে ইউরোপের মধ্যে গাঁজার বিষয়ে সবচেয়ে উদার আইন, যা সারাবিশ্বে এ ধরনের ট্রেন্ড তৈরির ক্ষেত্রে গতি প্রদান করতে পারে। খবর: ডয়েচে ভেলে।

এ আইনের আওতায় প্রাপ্তবয়স্করা ২৫ গ্রাম পর্যন্ত গাঁজা সঙ্গে রাখতে পারবে এবং সর্বাধিক তিনটি গাছ লাগাতে পারবে।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সরকার আশা প্রকাশ করে বলেছে, এই আইন পাশ হলে তা কালোবাজারিদের দৌরাত্ম্য কমিয়ে আনবে এবং দূষিত গাঁজা সেবন থেকে ভোক্তাদের সুরক্ষা দেবে। একইসঙ্গে এই আইন মাদক সম্পর্কিত অপরাধ কমিয়ে আনবে, যা বিচার ব্যবস্থার ওপর থেকেও চাপ কমাবে।

জার্মান স্বাস্থ্যমন্ত্রী কার্ল লটারবাখ জানান, এ পরিকল্পনার প্রধান উদ্দেশ্য হলো সমাজে গাঁজা ব্যবহার সম্পর্কে যে ট্যাবু রয়েছে,তা দূর করা। একইসঙ্গে এটি মাত্রাতিরিক্ত গাঁজা সেবনের ঝুঁকি সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে একটি ক্যাম্পেইন হিসেবে ব্যবহৃত হবে, যা গাঁজা গ্রহণের মাত্রা কমিয়ে আনবে।

তিনি বলেন, যদি আইনে পরিবর্তন না এনে এ ধরনের ক্যাম্পেইন চালানো হতো তাহলে তা খুব বেশি লোকের দৃষ্টি আকর্ষণ করতো না।

এদিকে, বিরোধী রক্ষণশীলদের নীতিনির্ধারকরা বিশেষভাবে সতর্ক করে বলেছেন, ওই আইন গাঁজার ব্যবহারকে উৎসাহিত করবে এবং নতুন আইন কর্তৃপক্ষের জন্য আরও বেশি ব্যস্ততা তৈরি করবে।

গত মার্চে জাতিসংঘের মাদকদ্রব্য পর্যবেক্ষণকারী সংস্থা বলেছিল, গাঁজার বিনোদনমূলক ব্যবহারকে বৈধ করার সরকারি পদক্ষেপের ফলে সেবন এবং গাঁজা সম্পর্কিত স্বাস্থ্য সমস্যা বেড়েছে।

আরও পড়ুন: শস্যচুক্তি স্থগিতের পর ওডেসা বন্দর ছাড়ল প্রথম জাহাজ

প্রথম ইউরোপীয় দেশ হিসাবে মাল্টা ২০২১ সালের শেষের দিকে ব্যক্তিগত ব্যবহারের জন্য সীমিত চাষ এবং গাঁজা রাখার অনুমতি দিয়েছিল।


একাত্তর/জো

ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চললেও ন্যাটোর অস্তিত্ব ও কার্যকারিতা রক্ষায় ইউরোপ কাজ করে যাবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। শনিবার সুইডেনের...
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ অবশেষে মেনে নিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের মতো একরোখা নেতার সাথে কাজ করতে হলে নিজের মতাদর্শ কিছুটা সিন্দুকে তুলে রাখাই বুদ্ধিমানের কাজ। রোববার এক সাক্ষাৎকারে মার্জ...
জার্মানি থেকে পাঁচ হাজার মার্কিন সেনা প্রত্যাহারে পেন্টাগনের সিদ্ধান্তকে কেন্দ্র করে ট্রান্স-আটলান্টিক মিত্রদের মধ্যে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। গত শুক্রবার ঘোষিত এই সিদ্ধান্তের প্রেক্ষিতে...
পারস্য উপসাগরে উত্তাল ঢেউ আর ইরানের অবরোধ নিয়ে যখন ওয়াশিংটন মিত্রদের হন্যে হয়ে খুঁজছে, তখন জার্মানি যেন কিছুটা ‘ঠাণ্ডা পানি’ ঢেলে দিল। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল জানিয়েছেন, হরমুজ...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর