চাঁদে পৌঁছাতে ভারত-রাশিয়ার পাল্লা

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০৬:২৬ পিএম

ভারতের চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি পৌঁছেছে। আগামী ২৩ আগস্ট এটি চাঁদে একটি ল্যান্ডার এবং রোভার স্থাপন করার উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার ল্যান্ডারটি প্রপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ মডিউলটি ল্যান্ডারটিকে চাঁদের কাছে নিয়ে মিশনের শেষ পর্ব শুরু করে।

তবে এই পথে একটি রাশিয়ান মহাকাশযানও রয়েছে। যদি রাশিয়ান যানটি চাঁদে আগে অবতরণ করে তাহলে চন্দ্রযান-৩ দক্ষিণ মেরুতে প্রথম অবতরণ করতে পারবে না।

গত সপ্তাহে উৎক্ষেপণ করা রাশিয়ার লুনা-২৫ ভারতের চন্দ্রযান-৩ থেকে দু’একদিন আগেই চাঁদে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

বুধবার রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস জানিয়েছে, লুনা-২৫ সফলভাবে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে।

রাশিয়া প্রায় অর্ধ শতাব্দীর পরে তাদের চন্দ্রাভিযান পরিচালনা করতে যাচ্ছে। প্রথমবার যখন দেশটি চাঁদে উদ্দেশ্যে অভিযান শুরু করে তখন রাশিয়া সোভিয়েত ইউনিয়নের অংশ ছিলো। পরিকল্পনা অনুযায়ী ২১ বা ২২ আগস্ট যদি এটি অবতরণ করতে সফল হয়, তাহলে চন্দ্রযান-৩ হবে দক্ষিণ মেরুতে অবতারণ করা দ্বিতীয় মহাকাশযান।

image



তবে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন এবং চীনের পরে চাঁদে অবতরণ অর্জনকারী চতুর্থ দেশ হচ্ছে ভারত।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বরাতে বিবিসি জানিয়েছে, দুটি যানের মধ্যে কোনো প্রতিযোগিতায় নেই। দুটি যানই তাদের লক্ষ্য নির্ধারণ করেছে। আর ইসরো যাত্রা শুরু করার পর থেকে কখনোই কারো সঙ্গে কোনো প্রতিযোগিতার পক্ষপাতী নয়।

চাঁদের দক্ষিণ মেরুতে এখনও কেউ প্রবেশ করতে পারেনি। এটি অনাবিষ্কৃতই রয়ে গেছে। তাই বিশ্ববাসী অপেক্ষায় রয়েছে ভারত নাকি রাশিয়া কে প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে ইতিহাসে নিজের নাম লিখবে।

 

একাত্তর/পিএজে/কেএসএইচ

তিন দিন পেরিয়ে গেলেও চাঁদে অবতরণ করা ভারতীয় চন্দ্রযান-৩ এর ল্যান্ডার ‘বিক্রম’ ও রোভার ‘প্রজ্ঞান’-এর কোনো সাড়া পায়নি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
নতুন প্রাকৃতিক পদার্থ খুঁজে পাওয়া ও অক্সিজেনের উপস্থিতি শনাক্তের পর এবার ভারতের চন্দ্রযান-৩ এবার চাঁদে ভূমিকম্পের খবর দিলো। বৃহস্পতিবার  ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, ল্যান্ডার...
৪৭ বছর পর রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান ব্যর্থ হয়েছে। চাঁদে অবতরণের আগে নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় রুশ মহাকাশযান লুনা-২৫। এর পরই এ মিশনে কাজ করা শীর্ষস্থানীয় পদার্থবিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানীদের...
৪৭ বছর পর রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান ব্যর্থ হয়েছে। চাঁদে অবতরণের আগে নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়েছে মহাকাশযান লুনা-২৫। রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ কর্পোরেশন রোসকসমস বলেছে, শনিবার গ্রিনিচ মান...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর