হাইতিতে অপরাধী চক্রের সহিংসতায় নিহত ৩০

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১০:৩৮ পিএম

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে একটি অপরাধী চক্রের সহিংসতায় কমপক্ষে ৩০ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। 

বৃহস্পতিবার স্থানীয় একটি মানবাধিকার গ্রুপের বরাতে এ খবর জানিয়েছে এএফপি। 

ন্যাশনাল হিউম্যান রাইটস ডিফেন্স নেটওয়ার্ক জানায়, হামলার সময় শহরের ক্যারেফোর-ফিউইলেস’র আশেপাশের বাড়িগুলোতে আগুন দেয়া হয়েছিল এবং এতে দুই পুলিশ কর্মকর্তা মারা গেছেন। আশপাশের এলাকাটি সংঘবদ্ধ অপরাধী চক্রের একটি কৌশলগত এলাকা, যা হাইতির রাজধানীর প্রায় ৮০ শতাংশ নিয়ন্ত্রণ করে। মুক্তিপণের জন্য অপহরণ, গাড়ি ছিনতাই, ধর্ষণ এবং সশস্ত্র চুরিসহ সহিংস অপরাধগুলো এই এলাকাটিতে সাধারণ ঘটনা হিসেবে দেখা দিয়েছে।

ডমিনিক চার্লস নামের একজন বাসিন্দা জানান, তিনি তার মা, সৎ বাবা, ১৮ বছর বয়সী ছেলে, দুই বোন এবং এক ভাইকে হারিয়েছেন।

আরও পড়ুন: চীনের বাজার ধরতে আগ্রহ নেই বাংলাদেশের

তিনি বলেন, অপরাধীরা দাহ্য পদার্থ ভর্তি বোতল ছুঁড়ে আমাদের বাড়িতে হামলা চালায়। আমি পালাতে সক্ষম হয়েছিলাম কিন্তু পরিবারের অন্য সদস্যরা পালাতে পারেনি।

কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে আশপাশের সহিংসতার কারণে প্রায় পাঁচ হাজার বাসিন্দা ওই এলাকা ছেড়ে পালিয়ে গেছে।


একাত্তর/আরবিএস  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দুই মেয়াদের শাসনকালে বিশ্বের অন্তত ১৫টি দেশকে হয় সামরিক হামলার হুমকি দিয়েছেন, নয়তো হামলার সম্ভাবনা জিইয়ে রেখেছেন, কিংবা সরাসরি সামরিক আগ্রাসন চালিয়েছেন।...
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
গত মাসের যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে যখন এক ধরনের আপেক্ষিক শান্ত পরিবেশ বিরাজ করছিলো, ঠিক তখনই আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি জোরদার...
সংযুক্ত আরব আমিরাতের পর এবার, সৌদি আরবও তাদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিতে ইরানের ওপর বেশ কিছু অঘোষিত পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনার...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর