নিকারাগুয়ার ১০০ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০৯:৫১ পিএম

নিকারাগুয়ার ১০০ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

সুশীল সমাজকে দাবিয়ে রাখা, ধর্মযাজককে কারাগারে পাঠানো, বিশ্ববিদ্যালয় বন্ধের মতো বিভিন্ন কর্মকাণ্ডের জেরে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জনপ্রিয় একটি বিশ্ববিদ্যালয় বন্ধ এবং বিশিষ্ট একজন খ্রিষ্টান ধর্মযাজককে কারাগারে পাঠানোর ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনে তাদের ভূমিকা জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার মধ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত রয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে সুশীল সমাজকে অবদমিত করা এবং সেন্ট্রাল আমেরিকান ইউনিভার্সিটির (ইউসিএ) মতো প্রতিষ্ঠান বন্ধে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়াও গত বছর নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার কঠোর সমালোচক হিসেবে পরিচিত বিশপ রোল্যান্ডো আলভারেজকে ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শনিবার এক বিবৃতিতে বলেন, নিষেধাজ্ঞার আওতায় থাকা কর্মকর্তাদের সহিংস প্রচারণা, অন্যায়ভাবে আটক এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সীমিতকরণে সম্পৃক্ততা রয়েছে।

যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রায়ান নিকোলাস সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অ্যাকাউন্টে বলেন, ‘আমরা নিকারাগুয়ায় বিশপ আলভারেজের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি এবং পদ্ধতিগত দমন-পীড়নের অবসানের আহ্বান জানাচ্ছি।’

আরও পড়ুন: বাহরাইনের কারাগারে বন্দিদের অনশন ধর্মঘট

এই মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে জানতে নিকারাগুয়া সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।


একাত্তর/জো

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর