তীব্র রূপে কানাডার দাবানল, ইতিহাসের সবচেয়ে খারাপ পরিস্থিতি

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০১:১২ পিএম

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে দাবানল তীব্র আকার ধারণ করেছে। প্রায় ৪০০ জায়গায় জ্বলছে আগুন। অন্তত ৩০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এক লাখ ৩২ হাজার মানুষ অধ্যুষিত কেলোনা নগরীতে ভ্রমণে কড়াকড়ি আরোপ করা হয়েছে। কাছের ওয়েস্ট কেলোনায় আগুনে বহু ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। খবর বিবিসির।

বিবিসি জানায়, ভ্রমণে কড়াকড়ি আরোপ হয়েছে কামলুপস, অলিভার, পেনটিক্টটন, ভেনম এবং ওসোয়ুজ শহরেও। কয়েকশ মাইল উত্তরে বিশাল আগুনের কুণ্ডলী ইয়েলোনাইফ নগরীর দ্বারপ্রান্ত পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে।

নগরীটি ছেড়ে যাওয়ার জন্য কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময় শুক্রবারেই পার হয়ে গেছে। ওইদিন শেষে গাড়ি বা বিমানে করে নগরীর প্রায় সব অধিবাসীই নগর ছেড়ে চলে গেছে বলে জানিয়েছেন এক স্থানীয় কর্মকর্তা। নগরীর ২০ হাজার মানুষের মধ্যে প্রায় ১৯ হাজারই অন্যত্র চলে গেছে।

এদিকে, ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে শুক্রবার ১৫ হাজার বাড়িঘর থেকে মানুষজনকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। শনিবার সন্ধ্যা পর্যন্ত আরও অন্তত ৩০ হাজার জনকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। আরও ৩৬ হাজার বাড়ির মানুষকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

ব্রিটিশ কলাম্বিয়ার প্রধানমন্ত্রী ডেভিড ইবি জানিয়েছেন, সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৩৫ হাজার মানুষকে। আর ৩০ হাজার মানুষকে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

দাবানলের ভয়াবহতার কারণে ব্রিটিশ কলম্বিয়ায় আগেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়। প্রাদেশিক প্রধানমন্ত্রী ডেভিড ইবি সাংবাদিকদের বলেন, প্রদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল মোকাবেলা করছেন তারা। পরিস্থিতি নজিরবিহীন হয়ে উঠেছে।

আরও পড়ুন: ইউক্রেনকে এফ-১৬ সরবরাহের ঘোষণা নেদারল্যান্ডস-ডেনমার্কের

কানাডার দাবানলের ইতিহাসে এবারের পরিস্থিতিই সবচেয়ে খারাপ। দেশজুড়ে হাজারেরও বেশি দাবানল জ্বলছে।


একাত্তর/জো

সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
কানাডার প্রখ্যাত কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও ধ্রুপদী সাহিত্যের অধ্যাপক অ্যান কারসন সমকালীন বিশ্বসাহিত্যের অন্যতম পথপ্রদর্শক। প্রাচ্যের গ্রিক সাহিত্য ও পৌরাণিক কাহিনীকে আধুনিক জীবন, কাব্য এবং গদ্যের...
সাহিত্যে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা ‘নোবেল পুরস্কার ২০২৬’ অর্জন করেছেন কানাডার খ্যাতনামা কবি, প্রাবন্ধিক ও ধ্রুপদী সাহিত্যের শিক্ষক অ্যান কারসন।
সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর শনিবার আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ ও সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর