মেক্সিকোতে বাস-ট্রেইলার সংঘর্ষে ১৬ জন নিহত

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০২:৫০ পিএম

মেক্সিকোর মধ্যাঞ্চলের পুইব্লাতে বাস-ট্রেইলার সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৬ জন। 

মঙ্গলবার ভোরে মিয়াহুয়াতপালান-কোয়েতলাহুয়াকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মেক্সিকোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, বাসটিতে অর্ধ-শতাধিক আরোহী ছিলেন। রাস্তার সঙ্কীর্ণ একটি অংশে উল্টো পাশ থেকে আসা একটি ট্রেইলারের ধাক্কায় বাসটি উল্টে যায়। 

এরপর স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার তৎপরতা শুরু হয়। দগ্ধ ও আহতদের তেহুয়াকান জেনারেল হাসপাতাল ও অন্যান্য চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। 

প্রশাসন জানিয়েছে, নিহতদের মধ্যে একজন ভেনিজুয়েলার ও বাকিরা মেক্সিকান নাগরিক। তারা সবাই যুক্তরাষ্ট্রে কাজের উদ্দেশে যাচ্ছিলেন। 

আরও পড়ুন: মার্কিন নাগরিকদের বেলারুশ ছাড়তে বললো যুক্তরাষ্ট্র

পুয়েব্লার আন্ত:বিভাগ জানায়, এই দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের সহায়তার জন্য রাজ্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।


একাত্তর/এসজে

মেক্সিকো সরকার জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী দেশটির সবচেয়ে মোস্ট ওয়ান্টেড কার্টেল প্রধানকে নির্মূল করেছে। এই ঘটনার পর বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক সহিংসতার ছড়িয়ে পড়েছে; কার্টেল সদস্যরা তাদের...
মেক্সিকোর শক্তিশালী ও দুর্ধর্ষ 'জালিস্কো নিউ জেনারেশন কার্টেল' (সিজেএনজি) প্রধান নেমেসিও ‘এল মেঞ্চো’ ওসেগুয়েরা সেরভান্তেসকে নির্মূল করার অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছে বলে...
মেক্সিকোর সংগঠিত অপরাধ জগতের ইতিহাসে যে অল্প ক’জন ব্যক্তির নাম স্থায়ী প্রভাব ফেলেছে, তাদের মধ্যে অন্যতম হলেন নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস, যিনি ‘এল মেঞ্চো’ নামেই বেশি পরিচিত। তার সম্পর্কে খুব অল্প...
আমেরিকার প্রতিবেশী ও এবারের বিশ্বকাপ ফুটবলের অন্যতম আয়োজক মেক্সিকোতে দুর্ধর্ষ এক মাদক চক্র ও অপরাধী গোষ্ঠির প্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ সদস্যকে হত্যার ঘটনায় দেশটি জেড়ে রীতিমতো নরক গুলজার চলছে।...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর