গ্রেপ্তারের বিশ মিনিট পর মুক্ত হলেন ট্রাম্প

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১০:৩৬ এএম

২০২০ সালে নির্বাচনে অনিয়মের অভিযোগে আটলান্টায় গ্রেপ্তার হলেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আটলান্টার ফুলটন কাউন্টি জেলে মার্কিন সময় বৃহস্পতিবার বিকেলে আত্মসমর্পণ করেন তিনি। ডয়চে ভেলের খবর।

অভিযোগ রয়েছে, তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অনিয়ম এবং কারচুপি করার চেষ্টা করেছিলেন। জেলে পৌঁছানোর পর গ্রেপ্তারের সমস্ত নিয়ম পালন করা হয়। ট্রাম্পের মাগ শট অর্থাৎ, মুখের ছবি তোলা হয়েছে। যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলেই এই ছবি নেওয়া হয়। তার আঙুলের ছাপ নেওয়া হয়েছে। রেকর্ডে লেখা হয়েছে, ৭৭ বছরের সাবেক প্রেসিডেন্টের উচ্চতা ছয় দশমিক তিন ইঞ্চি। ওজন ২১৫ পাউন্ড অর্থাৎ, ৯৭ কেজি। তার চুলের রংয়েরও পুঙ্খানুপুঙ্খ বিবরণ লেখা হয়েছে জেলের রেকর্ডে।

সব মিলিয়ে ২০ মিনিট আটলান্টা জেলে ছিলেন ট্রাম্প। দুই লাখ ডলারের বন্ডে সই করে পরে জামিন নেন তিনি। এর আগেও তিনবার গ্রেপ্তার হয়েছেন ট্রাম্প। কিন্তু এই প্রথম জেলে গিয়ে আত্মসমর্পণ করলেন তিনি। তার বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগই ফৌজদারি অপরাধের। ফলে গ্রেপ্তারের সময় একজন সাধারণ অপরাধীর মতোই দেখা হয়েছে তাকে।

সব কিছু হয়ে যাওয়ার পর নিজের প্রাইভেট জেটে ফের নিউ জার্সির দিকে রওনা হন ট্রাম্প। তার আগে রিপোর্টারদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে তিনি বলেছেন, তার সঙ্গে অন্যায় করা হচ্ছে। 

তার বক্তব্য, কোনো ব্যক্তির একটি নির্বাচন প্রক্রিয়া অস্বচ্ছ মনে হতেই পারে। এটি কোনো ক্রিমিনাল অপরাধ নয়। এরপর নিজের সমাজ মাধ্যমের পেজে তিনি জেলে তোলা তার মাগ শটের ছবি প্রকাশ করেন। জানিয়ে দেন, কোনো অপরাধ ছাড়াই আমায় গ্রেপ্তার করা হলো। 

একাত্তর/এআর
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর